শবনম ফারিয়ার পোস্টে চাকরি গেল সেই যুবকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

শবনম ফারিয়ার পোস্টে চাকরি গেল সেই যুবকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি গেল সেই যুবকের। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে অভিনেত্রী জানান, অভিযুক্ত রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করেছে বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন। জানা গেছে, গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান কু-মন্তব্য করেন। তার সে আপত্তিকর মন্তব্য নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন ফারিয়া। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে প্রতিবাদ জানান ফারিয়া। পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে সাজিদা ফাউন্ডেশন। অবশেষে তদন্তে সত্যতা মেলায় অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। রাকিবুলের চাকরিচ্যুতির কথা ফারিয়াকে ই-মেইলের মধ্যে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক

পোস্টে ই-মেইলটি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’ প্রসঙ্গত, গত ১৬ মার্চ একটি প্রসাধন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন শবনম ফারিয়াও। সে অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। তেমন একটি ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ওই যুবক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা