শপথ নেওয়ার পর যা বললেন উপদেষ্টা ফারুকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪
     ১০:০৫ অপরাহ্ণ

শপথ নেওয়ার পর যা বললেন উপদেষ্টা ফারুকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ | ১০:০৫ 143 ভিউ
বাংলাদেশের বিনোদন অঙ্গনে দুই দশকেরও বেশি সময় ধরে পরিচিত মুখ মোস্তফা সরয়ার ফারুকী। এই সময়ে অনেক জনপ্রিয় নাটক এবং সিনেমা নির্মাণ করেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন কাজ করছেন ওটিটিতেও। এবার নতুন এক পরিচয় পেলেন এই নির্মাতা, তিনি এখন প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি তিনজন নতুন উপদেষ্টাকে শপথ পড়িয়েছেন। সে তিনজনের মধ্যে ছিলেন ফারুকীও। নতুন এই দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এই চলচ্চিত্র নির্মাতা বলেছেন, ‘উপদেষ্টা হওয়া আমার জন্য অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোন পদ বা চেয়ারে বসব ভাবিনি। প্রফেসর ইউনূসের কল পেলে তো না বলাটা মুশকিল।’ নতুন উপদেষ্টাদের মধ্যে এখনও দায়িত্ব বণ্টন

হয়নি। তবে যে মন্ত্রণালয়েরই দায়িত্ব পান না কেন, সেখানে ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেছেন নবনিযুক্ত এই উপদেষ্টা, ‘আমি আশা করি, আমি যে কয়দিনই কাজ করব, কিছু পরিবর্তন হয়ত ঘটাতে পারব। আর যদি সেটা ঘটাতে পারি, তাহলে মনে করব যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সেটা সফল হবে।’ উপদেষ্টা পদে থাকা অবস্থায় কোনো ভুলত্রুটি করলে তা নিঃসংকোচে ধরিয়ে দিতে বলেছেন ফারুকী, ‘যদি কোনো ভুল করি, ধরিয়ে দেবেন। আমি ভুল করলে সেটা মেনে নেব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা