যুক্তরাষ্ট্রে ‘মসজিদে’ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে ‘মসজিদে’ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি মসজিদ ও স্কুল কমপ্লেক্সে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। হামলায় জড়িত দুই বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা নিজেরাই আত্মহত্যা করেছে। সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, ‘ঘটনাস্থল একটি ইসলামিক সেন্টার। তাই যতক্ষণ না অন্য কিছু প্রমাণিত হচ্ছে আমরা এটিকে হেট ক্রাইম হিসেবেই বিবেচনা করছি।’ খবর বিবিসির। পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন দুই হামলাকারীর বয়স ১৭ ও ১৯ বছর। নিহতদের মধ্যে মসজিদের একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। পুলিশ বলছে, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় হতাহতের সংখ্যা আরও বাড়েনি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিনজনই প্রাপ্তবয়স্ক। সেন্টারের স্কুলে থাকা শিশুদের কেউ শারীরিকভাবে আহত হয়নি। ঘটনার পরপরই সান

ডিয়েগো পুলিশ বিভাগ সক্রিয় বন্দুকধারীর সতর্কতা জারি করে। পরে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। মসজিদেরর ইমাম তাহা হাসানি বলেন, ‘এই কেন্দ্রটি সবার জন্য প্রার্থনা, শিক্ষা ও সামাজিক মিলনের জায়গা।’ তিনি বলেন, ‘উপাসনালয়কে লক্ষ্য করে হামলা অত্যন্ত নিন্দনীয়। আমাদের ইসলামিক সেন্টার একটি শান্তিপূর্ণ উপাসনাস্থল।’ সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে বলেন, ‘এই শহরে বিদ্বেষের কোনো স্থান নেই।’ তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের আশ্বাসও দেন। ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন কর্মকর্তা হামলার নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানিয়েছে, তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি

পর্যবেক্ষণ করছে। ঘটনার পর নিউইয়র্ক পুলিশ শহরের মসজিদগুলোর নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। যদিও এখন পর্যন্ত নিউইয়র্কে কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ