যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ October, ২০২৬

যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার পর এবার ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকেও ১০টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ বুধবার এ-সংক্রান্ত চুক্তি সইয়ের কথা। বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ একটি হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে এই চুক্তি সই অনুষ্ঠান হবে। তবে ১০টি উড়োজাহাজ কিনতে কত অর্থ খরচ হবে, এ তথ্য প্রকাশ করেনি বিমান বা এয়ারবাস। কত বছরে এই উড়োজাহাজগুলো বাংলাদেশে আসবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর সবই বোয়িংয়ের তৈরি। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩৫টি উড়োজাহাজ আসার পর এই সংখ্যা হবে ৫৪। এত উড়োজাহাজ

বাংলাদেশের প্রয়োজন আছে কিনা এ প্রশ্নও উঠেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চাপে পড়ে বাংলাদেশ এসব উড়োজাহাজ কিনছে বলে সমালোচনা রয়েছে। ক্রীড়া সংবাদ তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফ্লিট এক্সপ্যানশন প্ল্যান ২০২৬-২০৩৫’ অনুযায়ী ২০৩৫ সালে সংস্থাটির বহরে মোট ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে উড়োজাহাজ কেনার চুক্তি করা হচ্ছে। বাংলাদেশ বিমান পরিবহনের হাব হতে চায়। এ লক্ষ্য পূরণেই উড়োজাহাজ কিনতে হচ্ছে। বাংলাদেশ শুরু থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ ব্যবহার করছে। ইউরোপের দেশগুলো ২০২৩ সাল থেকে বাংলাদেশের কাছে উড়োজাহাজ বিক্রির চেষ্টা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে একই প্রস্তাব দেন। তৎকালীন আওয়ামী লীগ সরকার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার আলোচনা

অনেক দূর এগিয়ে নেয়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময়ে ইউরোপের উড়োজাহাজ কেনার আলোচনা অনেকটাই আড়ালে চলে যায়। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কাছে বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব করেন। ভ্রমণ গাইড যুক্তরাষ্ট্র ২০২৫ সালে সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। এ শুল্ক কমাতে দেশটি থেকে আমদানি বৃদ্ধির শর্ত দেয়। তাই অন্তর্বর্তী সরকারের সময় বোয়িংয়ের উড়োজাহাজ কেনার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। বিএনপি সরকারও তা অব্যাহত রাখে। ১৪টি উড়োজাহাজ কিনতে গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করে বিমান। চুক্তি অনুযায়ী ২০৩১ থেকে পাঁচ বছরে ১৪টি উড়োজাহাজ কেনা হবে ৩

দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার কোটি টাকায়। ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর গত আগস্টে জানান, বাংলাদেশ বোয়িংয়ের তৈরি আরও কিছু উড়োজাহাজ কিনবে। এ জন্য গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। গত ৬ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে বোয়িং-এয়ারবাস দ্বৈরথে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চান। তিনি বলেন, বোয়িংয়ের পাশাপাশি ইউরোপের এয়ারবাসের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি বাংলাদেশের খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এয়ারবাসের একটি অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক অফার রয়েছে। তখনই বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, শুধু বোয়িং নয়, এয়ারবাসের তৈরি উড়োজাহাজও কিনবে বাংলাদেশ। সরকারি সেবা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় ২৩

সেপ্টেম্বর আরও ১১ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এতে ব্যয় হবে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার। সব মিলিয়ে ২৫টি বিমান কেনায় ব্যয় হবে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৭৮ হাজার কোটি টাকা। তবে মন্ত্রী বলছেন, এতে আর্থিক চাপ তৈরি হবে না। তাঁর ভাষ্য, পুরো টাকা এখনই পরিশোধ করতে হবে না; প্রতিটি উড়োজাহাজ যখন সরবরাহ করা হবে, তখন ধাপে ধাপে এর মূল্য পরিশোধ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের