মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ৫:০৭ পূর্বাহ্ণ

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৫:০৭ 92 ভিউ
মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে চার হাজার ৬৩৯ জন। খবর আল জাজিরার। এছাড়া প্রায় শতাধিক মানুষ এখনো নিখোঁজ। মঙ্গলবার মিয়ানমারের জান্তা প্রশাসন এ তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এদিকে ইয়াঙ্গুনের জার্মান দূতাবাসের সহকারী প্রধান বিয়াঙ্কা ড্রোগশ জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে জানান, মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তিনি বলেন, ‘কেবলমাত্র মান্দালয়তেই মৃতের সংখ্যা দশ হাজার থেকে এক লক্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে।’ দেশ-বিদেশ থেকে দল এসে উদ্ধারকার্য চালাচ্ছে। ধ্বংসস্তূপের তলা থেকে খুঁজে বের করা হচ্ছে জীবিতদের। এই ভূমিকম্পে মান্দালয়ের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী

নেপিডো। মান্দালয় থেকে ২৭০ কিমি দূরে অবস্থিত এই অঞ্চলটি ভূমিকম্পের কেন্দ্র থেকে খুব কাছে। স্থানীয় দমকল বাহিনী এদিন ভূমিকম্পের প্রায় ৯১ ঘণ্টা পরে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ৬৩ বছরের এক নারীকে জীবিত উদ্ধার করে। ঘটনার ৭২ ঘণ্টা পর থেকে ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধার করার সম্ভবনা অনেক কমে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার