মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫
     ৬:৩০ অপরাহ্ণ

মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৬:৩০ 155 ভিউ
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং সেরাইয়ের পাদাং মেহা শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ১২২ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার পরিচালিত ‘অপারেশন মাহির’-এ স্থানীয় নাগরিকসহ মোট ২১৪ জনের নথিপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১২১ জন পুরুষ ও একজন নারী অভিবাসীকে আটক করা হয়। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। তবে আটকদের মধ্যে কোনো দেশের কতজন আটক হয়েছেন তা ইমিগ্রেশন জানায়নি। আটকরা বর্তমানে বেলান্টিক ইমিগ্রেশন ডিপোতে রয়েছেন। কেদাহ ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন এক বিবৃতিতে জানান, অধিকাংশ অভিবাসীর কাছে বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট পাওয়া যায়নি। অনেক পাসপোর্টের নিরাপত্তা স্ট্যাম্পও সন্দেহজনক বলে মনে করছে বিভাগ। কয়েকটি ক্ষেত্রে পাসপোর্টের তথ্য

যাচাই এখনো চলমান। তিনি বলেন, অভিযানে সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানি ও শ্রম সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কোনো চুক্তিপত্র নেই। এছাড়া অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) কেবল কুয়ালালামপুরে অনুমোদিত কোম্পানির জন্য বৈধ হলেও এসব শ্রমিক কেদাহে কাজ করছিলেন। ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (MDAC) সিস্টেমের মাধ্যমে ভ্রমণ রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে, কারণ বেশিরভাগ পাসপোর্টে প্রস্থান-প্রবেশের স্ট্যাম্প থাকলেও গন্তব্যের সুনির্দিষ্ট তথ্য নেই। মোহাম্মদ রিদজুয়ান বলেন, অভিযানে পালানোর চেষ্টা করা কয়েকজনের আচরণ অভিবাসীদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়া উদ্যোক্তা ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে যেন তারা কেবল বৈধ

নথিপত্রধারী শ্রমিক নিয়োগ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন