মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫
     ৯:৪২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৯:৪২ 126 ভিউ
মালয়েশিয়ায় ব্যাপক অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এ অভিযানে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৭৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিশেষ অভিযান ‘অপ গেমপুরে’ ৫৪৭ জন কর্মী ও ইমিগ্রেশন কর্মকর্তারা অংশ নেন।অভিযানটি চারটি জোনে পরিচালিত হয়, যার মধ্যে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল ও সবজি খামার রয়েছে। সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, অভিযানের সময় বেশিরভাগ বিদেশি সবজি প্যাকিংয়ে ব্যস্ত থাকায় হঠাৎ অভিযানের কথা টের না পেয়ে পালাতে পারেননি। ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল দাতুক জাকারিয়া শাহবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে থেকেই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা যায়,

সাম্প্রতিক বছরগুলোতে এই জেলাটি বিদেশি শ্রমিকদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে, বিশেষ করে কৃষিকাজে। তিনি জানান, পাহাড়ি এলাকা হওয়ায় এবং শহর থেকে দূরত্ব থাকায় বিদেশিরা এখানে আসতে আগ্রহী, পাশাপাশি কিছু স্থানীয় ব্যবসায়ীর বিদেশি কর্মী ব্যবহারের প্রবণতাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জন বিদেশির পরিচয়পত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪৬৮ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথি না থাকা এবং কিছু ক্ষেত্রে সন্দেহভাজন ভুয়া কাজের অস্থায়ী ভিজিট পাস প্রদর্শন। আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড,

শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু। তাদের সকলের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকের পর তাদেরকে কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে ৮৩ হাজার ৯৯৪ বিদেশিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস