মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে চেনারূপে নোবেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪

মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে চেনারূপে নোবেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ |
মাইনুল আহসান নোবেল।ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।সেখান থেকে দুই বাংলার সংগীতপ্রেমীদের মাঝে মুগ্ধতা ছড়ান।নাম-জশ-খ্যাতি সবই ধরা দেয় তার কাছে। কিন্তু নানা বিতর্ক আর মাদকের প্রভাবে তার সেই খ্যাতি বিনাশ হতে থাকে। একসময় নোবেলের সংগীতজীবনে ঘটে বড় অঘটন। গানে দেখা দেয় বিশাল ছন্দপতন। মাদকের প্রভাবে ধ্বংস হতে শুরু করে নোবেলের গানের ক্যারিয়ার। একপর্যায়ে নেশার আসক্তিতে সবই হারাতে শুরু করেন তিনি।এমনকি মাদকের প্রভাবে সংসারও হারাতে হয়েছে তাকে। সেই নোবেল সম্প্রতি মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। এরপরই নতুনভাবে নিজেকে মেলে ধরেন ভক্তদের মাঝে।উঠেন মঞ্চে। মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর গানে ফিরবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন।যেমন কথা তেমন কাজ।এখন

সত্যিই বদলে গিয়েছেন এই গায়ক।মঞ্চে দাঁড়িয়ে গাইলেন গান।মাতালের ভক্তদের।আবার সেই আগের চেনা ছন্দে ফিরলেন।প্রিয় গায়ক নোবেলকে চেনারূপে পেয়ে খুশি তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি ফেসবুকে নোবেলের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ছবি ও ভিডিও পোস্ট করে নোবেল লিখেছেন, ‘এই মঞ্চই আমার ঠিকানা।’ তার পোস্ট করা ছবি ও ভিডিওর নিচে ভক্তদের মন্তব্যের জোয়ার। নোবেলের উদ্দেশে তার এক ভক্ত লেখেন, ‘একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের একটা শিল্পী মানুষের মনে জায়গা পেয়ে গেল এবং নিজের ভুলত্রুটি বুঝতে পেরেছ, ধন্যবাদ নোবেল ভাই তোমাকে।’ আরেকজন লেখেন, ‘ওয়েলকাম ব্যাক।’ আরেকজন লেখেন, ‘এভাবেই এগিয়ে চলুন।’ এদিকে মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নোবেল নিজের ভুল স্বীকার

করেন।নিজেকে শুধরে নেবেন বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে পশ্চিমবঙ্গের সারেগামাপার প্রতিযোগী ছিলেন নোবেল। সেই শো মাতিয়ে রেখেছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার