ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন চাল আমদানি, তবুও কমেনি দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন চাল আমদানি, তবুও কমেনি দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলেও কমেনি চালের দাম। গত এক সপ্তাহে ৫ হাজার মেট্রিক টন চাল আমদানি হলেও খুচরা বাজারে দেশি চালের দাম আগের মতোই রয়েছে। দাম না কমাতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। আঠাশ জাতের চাল ৫৮ টাকায়, সম্পাকাটারি ৭০ টাকায়, স্বর্ণা জাতের চাল ৫৫ টাকায় এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্নাআতব ৫৩ থেকে ৫৪ টাকায়, সম্পাকাটারি ৭০ টাকায় এবং স্বর্ণা জাতের চাল ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করার পর হিলি স্থলবন্দর

দিয়ে চাল আমদানি হচ্ছে। তবে ভারতের অভ্যন্তরে দাম বেশি হওয়াতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আশা করা যায় অল্প দিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। হিলি কাস্টমসের তথ্যমতে, গত ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারতীয় ১৩২ ট্রাকে ৫ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ