ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ October, ২০২৬

ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ October, ২০২৬ |
ওষুধ পরিবেশকদের (ডিস্ট্রিবিউটর) খরচের ওপর ভিত্তি করে ব্যবসায়িক মুনাফার সীমা সর্বোচ্চ ৩০ শতাংশ বেঁধে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। ক্যানসারের দামি ওষুধগুলোর পাশাপাশি প্যাটেন্ট করা কিছু ওষুধও এর আওতায় থাকবে। ফলে সর্বোচ্চ খুচরা মূল্য ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এই হারে দাম কমলে ক্যানসার আক্রান্ত রোগীরা বড় ধরনের স্বস্তি পাবেন। রোগটির ওষুধের বাজারে অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে ক্যানসারের ৪২টি ওষুধের মুনাফায় সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা। তবে এর প্রকৃত প্রভাব কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। কোন ওষুধগুলো নতুন নিয়মের আওতায় থাকবে

সেটির একটি তালিকা তৈরি করা হচ্ছে। ভারতে ক্যানসার চিকিৎসায় ওষুধগুলো অনুমোদিত ও বহুল ব্যবহৃত কি না সেটি বাছাই প্রক্রিয়ায় বিবেচনা করা হবে। ফার্মাসিউটিক্যালস বিভাগের সূত্র জানিয়েছে, ওষুধ কতটা দামি সেটি এখানে গুরুত্বপূর্ণ। কম দামের ওষুধের ক্ষেত্রে ৩০ শতাংশের সীমা কার্যকর করা হলে কোম্পানিগুলো বাজারজাত করতে আগ্রহ হারাবে। কারণ, নির্ধারিত মুনাফার সীমা তখন বিপণন ও বিতরণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। ওই সূত্র আরও জানায়, রোগীর চিকিৎসা ব্যয়ে যেসব ওষুধের চড়া দাম বেশি প্রভাব ফেলে, সেগুলোকে নতুন নিয়মের আওতায় আনতে চাইছে ভারত সরকার। কম দামি ওষুধের সরবরাহ ও বিতরণে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়, সে জন্য ঢালাওভাবে সব

ওষুধের ওপর মূল্যসীমা আরোপ করা হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে