ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়
ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে
লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী
‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন
ইরানের কাছে পাঁচ অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের
নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরাইল
দখলদার ইসরাইলের জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। টাইমস অব ইসরাইল, এএফপি
এএফপি জানিয়েছে, ইসরাইলের বেত শেমেশ শহরের কাছে ভয়াবহ দাবানলে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের ভয়াবহতায় ওই এলাকার মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ। বুধবার এক বিবৃতিতে তিনি এই আগুনকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে উল্লেখ করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কাটজ বলেন, আমরা এক জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও আগুন নিয়ন্ত্রণে
আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে। ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, ওই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ৬৩ দমকলকর্মী ও ১১টি বিমান আগুন নেভানোর কাজ করছে।
আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে। ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, ওই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ৬৩ দমকলকর্মী ও ১১টি বিমান আগুন নেভানোর কাজ করছে।



