ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
     ৫:১১ অপরাহ্ণ

ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:১১ 43 ভিউ
তথাকথিত ‘সংস্কার’ আর ‘নতুন বাংলাদেশ’-এর স্লোগান দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, দিনশেষে তা কার্যত শেখ হাসিনার অপরিহার্যতাকেই নতুন করে প্রতিষ্ঠিত করল। ব্যালট বাক্স ফাঁকা, কেন্দ্রগুলো ভোটারশূন্য এবং ৫২ শতাংশ মানুষের নীরব ভোট বর্জন—এ সবই প্রমাণ করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এ দেশের গণতন্ত্র অসম্পূর্ণ, অকার্যকর এবং প্রাণহীন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৬ কোটি ৬৫ লাখ মানুষ ভোট দিতে যাননি। নির্বাচন কমিশনের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, এটি কেবল ভোটের প্রতি অনীহা নয়, বরং এটি শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গণমানুষের এক চরম চপেটাঘাত। নৌকা নেই, তাই ভোটারও নেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি ধ্রুব সত্য যে,

আওয়ামী লীগ যখন মাঠে থাকে না, তখন ভোটের উৎসবও থাকে না। সমালোচকরা যাই বলুক, পরিসংখ্যান মিথ্যা বলে না। দেশের অর্ধেক বা তারও বেশি মানুষ ভোটকেন্দ্র বয়কট করে বিশ্ববাসীকে এই বার্তাই দিয়েছে যে—‘নৌকা’ নেই যেখানে, আমাদের ভোটও নেই সেখানে। শেখ হাসিনা কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের উন্নয়নের স্থপতি। তাকে জোর করে সরিয়ে দিয়ে বা নির্বাচনে অযোগ্য ঘোষণা করে জনগণকে বোকা বানানো যায়নি। জনগণ তাদের প্রিয় নেত্রীর অনুপস্থিতিতে পুরো নির্বাচন ব্যবস্থাকেই প্রত্যাখ্যান করেছে। মাইনাস ফর্মুলা ব্যর্থ ২০২৪-এর পটপরিবর্তনের পর যারা ভেবেছিলেন শেখ হাসিনাকে রাজনীতি থেকে মুছে ফেলা যাবে, আজকের এই ফল তাদের গালে সজোরে থাপ্পড়। পদ্মা সেতু, মেট্রোরেল, টানেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের রূপকারকে

বাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন, তাদের নৈতিক ভিত্তি যে কতটা নড়বড়ে, তা এই ৫২ শতাংশ বর্জনকারী ভোটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই নির্বাচন প্রমাণ করল—আওয়ামী লীগবিহীন নির্বাচন শুধুই একটি ‘প্রহসন’। বিএনপি বা অন্য কোনো দল ফাঁকা মাঠে গোল দিয়ে যে বিজয়োল্লাস করছে, তা অন্তঃসারশূন্য। কারণ, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই ফলাফলকে মনেপ্রাণে গ্রহণ করেনি। উন্নয়নকন্যার ফেরার অপেক্ষা ভোটকেন্দ্রে সাধারণ মানুষের অনুপস্থিতি আসলে একটি নীরব কান্না ও প্রতিবাদের ভাষা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অস্থিতিশীলতার মধ্যে মানুষ আবারও সেই ‘লোহার মানবী’ শেখ হাসিনাকেই খুঁজছে। আজকের এই ফলাফল পরিষ্কার করে দিল—ষড়যন্ত্র করে সাময়িকভাবে কাউকে দূরে রাখা যায়, কিন্তু মানুষের হৃদয়

থেকে মুছে ফেলা যায় না। ত্রয়োদশ সংসদের এই নির্বাচন কার্যত শেখ হাসিনারই নৈতিক বিজয়। কারণ, তাকে ছাড়া অনুষ্ঠিত নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সময় এসেছে কুচক্রীদের বোঝার—বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং শেখ হাসিনা একই সূত্রে গাঁথা; একজনকে বাদ দিয়ে অন্যটি কল্পনাও করা যায় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা