ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৬

ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ |
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লোগো সম্বলিত ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৫ই অক্টোবর, সোমবার উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। পুলিশের দাবি, আবুল হাশেম ভূঁইয়া কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ

করে। এ সময় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা একটি ব্যানার বহন করা হয়। তিল্লি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোরহাব হোসেন বলেন, প্রধান শিক্ষক নিজেই শিক্ষক দিবসের ব্যানারটি এনেছিলেন। শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে ব্যানারে শেখ হাসিনার নাম থাকার বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। ব্যানারে অত্যন্ত ক্ষুদ্রাকৃতির এই লোগোটি সচরাচর কারো নজরে পড়ারও কথা নয়। অথচ এ নিয়ে জলঘোলা করে প্রধান শিক্ষককে ফাঁসানো হয়েছে, বললেন বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক। সাটুরিয়া থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আবুল হাশেম ভূঁইয়াকে একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে। তবে কোন রাজনৈতিক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং