বুম্বাদাকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:৩২ অপরাহ্ণ

বুম্বাদাকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩২ 162 ভিউ
রোববার (৯ ফেব্রুয়ারি) টালিউডে ১৮ বছর পূর্ণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয় জীবনের এই বিশেষ দিনটি ভক্ত অনুরাগীদের সঙ্গে কাটালেন তিনি। সেই সঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। এমন দিনে অভিনেত্রী শেয়ার করেছেন ছোটবেলার কথা, বাস্তবে কার অনুরাগী শুভশ্রী? তার কথায়, ‘বলিউডের শাহরুখ খান এবং টালিউডে জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তবে ছোটবেলায় আমি বলতাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই ভাবতাম, বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে’। অভিনেত্রী বলেন, সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা। অভিনেত্রীর কথায়, ‘চ্যালেঞ্জ’ বা ‘পরাণ যায় জ্বলিয়া রে’র সময় যারা আমাকে দেখেছেন, আজ তারা

আমার সন্তানকেও দেখতে পাচ্ছেন। একইভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে, আর এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আবেগআপ্লুত হয়ে শুভশ্রী জানান, এদিন যখন আমার অনুরাগীরা চোখে জল নিয়ে আমাকে দেখলেন, আমি নিজেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। চলচ্চিত্র নির্মাতা স্বামী রাজ চক্রবর্তী, দুই ছেলে-মেয়ে এবং অনুরাগীদের সঙ্গে ভবিষ্যতে জীবনের প্রতিটি অধ্যায় ভালোভাবে কাটানোর জন্য ভক্তদের আশির্বাদ চান জনপ্রিয় এ অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক