বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় টানা তৃতীয় দিনের মতো বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শক্তিশালী উত্থানে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী রয়েছে। বুধবার (৩ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার ১৬০ ইয়েনের কাছাকাছি পৌঁছালেও সম্ভাব্য সরকারি হস্তক্ষেপের আশঙ্কায় বাজারে সতর্কতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার প্রায় স্থির ছিল, আর ইউরোপীয় বাজারের ফিউচার সামান্য ০ দশমিক ১ শতাংশ কমে যায়। তবে এশিয়ার বাজারে এআই-নির্ভর উত্থান অব্যাহত থাকে। তাইওয়ান ও জাপানের প্রধান শেয়ার সূচক নতুন রেকর্ড

উচ্চতায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার বাজার এদিন বন্ধ ছিল। এদিন মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের পক্ষ থেকে বাহরাইন, কুয়েতসহ বিভিন্ন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা হয় ব্যর্থ হয়েছে, নয়তো প্রতিহত করা হয়েছে। গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠানের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, গত সপ্তাহে বাজারের ধারণা ছিল যে দু'পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি হতে যাচ্ছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক বেশি অনিশ্চিত দেখাচ্ছে। তার মতে, আলোচনার টেবিলে ফিরে এলেও দু'পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা আগের তুলনায় কমে গেছে এবং বাজারে সেই প্রত্যাশাভিত্তিক বিনিয়োগ ধীরে ধীরে প্রত্যাহার করা

হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন টানা তিন সেশনে প্রায় ১০ শতাংশ মূল্য হারিয়ে দুই মাসের সর্বনিম্ন ৬৬ হাজার ১২৩ ডলারে নেমে এসেছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ