বিল খননের নামে কোটি টাকার বালু ব্যবসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪
     ৫:০৬ পূর্বাহ্ণ

আরও খবর

এখন আমাদের গ্যাস নাই, না খাইয়া কি মানুষ বাঁচে?” – জনতার দুর্ভোগ

চট্টগ্রামে ২৬ দিনে ১২ খুন : ইউনূসের ‘সংস্কার সরকার’ কি দেশকে জঙ্গলরাজে পরিণত করছে?

জামিন পাওয়ার পরও যদি জেলগেট থেকেই আবার ভুয়া মামলা দিয়ে গ্রেফতার করা হয়

এক সপ্তাহে ৮ বার অগ্নিসংযোগ: মিরসরাইয়ে ‘টার্গেট’ হিন্দু পরিবার, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে জাফরাবাদের

রাজধানীতে ভুয়া ডিবি পরিচয়ে যুবলীগ নেতাকে তুলে নিয়ে রাতভর পৈশাচিক নির্যাতন: ১০ লাখ টাকা মুক্তিপণের অভিযোগ

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বমুখী সংকট,

চট্টগ্রাম বন্দর কার জন্য? এনসিটি ইস্যুতে জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় দায়

বিল খননের নামে কোটি টাকার বালু ব্যবসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ | ৫:০৬ 139 ভিউ
নেত্রকোনার পূর্বধলায় বিল খননের নামে কোটি কোটি টাকার বালু ব্যবসার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে। বিলের আশপাশে কোনো কৃষি জমি না থাকলেও শুধু বালু ব্যবসার জন্য সরকারি অর্থ ব্যয়ে এমন জনস্বার্থবিরোধী প্রকল্প হাতে নিয়েছে পাউবো। এমনটাই অভিযোগ গ্রামবাসীর। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ মাসে ৮-৯ লাখ ঘনমিটার বালু তুলে বিক্রি করলেও পাউবোর খাতায় সে হিসেব ১৮ হাজার ঘনমিটার। কোটি কোটি টাকার বালু ব্যবসায়ে ঠিকাদারের অংশীদার পাউবো কর্মকর্তারা। ফলে বালুর হিসেব এগোচ্ছে না বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, এক ডজন বাংলা ড্রেজার বসিয়ে গত ৮-৯ মাস ধরে পূর্বধলা উপজেলার পাটলী এলাকায় ‘মরা গাং বিল’ নামে

ওই বিল খনন করা হচ্ছে। এতে বিলের পাড়ে বসবাসরত ৪০-৫০টি বাড়ির একাংশ ভেঙে বিলীন হয়েছে। নলকূপ, টয়লেটসহ বাড়ির আঙিনা ধসে পড়েছে বিলে। টয়লেট, নলকূপ বিলীন হয়েছে বিলের গর্ভে। ইতোমধ্যে দুই-আড়াইশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকশ বাড়িঘর ভাঙন ঝুঁকিতে রয়েছে। এদিকে সারাদিন ধরে চলতে থাকা এক ডজন ড্রেজারের বিকট শব্দে গ্রামের কয়েকশ পরিবারের হাজারো মানুষের জীবন অতিষ্ঠ। শব্দের কারণে শিক্ষার্থীদের পড়াশোনাও নষ্ট হচ্ছে। বারবার অভিযোগ দিলেও পাউবো-ঠিকাদার কেউই শুনছেন না তাদের কথা। পাউবো সূত্রে জানা গেছে, কৃষি কাজে সেচ সুবিধার স্বার্থে জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের সামনে থাকা ‘মরা গাং বিল’ নামে বিলটি খননের উদ্যোগ নেয় পাউবো। ৪৫০ মিটার

দৈর্ঘ্য, ৯০ মিটার প্রস্থ ও ৩ মিটার গভীরতায় খনন করার কথা। এ কাজের বরাদ্দ ১ কোটি ৯৬ লাখ টাকা। টেন্ডার প্রক্রিয়ায় কাজটি পায় চট্টগ্রামের ইউনি অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান। তবে কাজটি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে নেয় নেত্রকোনা শহরের শাহীনুর ইসলাম নামে এক আওয়ামী লীগের নেতা। চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কাজটি শুরু হয়, ১৫ জুন শেষ হওয়ার কথা। তবে যথা সময়ে শেষ না হওয়ায় ৬ মাস সময় বৃদ্ধি করা হয়। সে হিসেবে চলতি বছরের ১৫ ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বালু ব্যবসার লোভে কাজের অগ্রগতি কম দেখাচ্ছে পাউবো। তাদের হিসেবে এ পর্যন্ত পাঁচ ভাগের এক ভাগও কাজ শেষ

হয়নি। এ প্রকল্প থেকে ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলন হবে বলে ধারণা করে পাউবো। সেই হিসেবে প্রতি ঘনফুট ৫০ পয়সা ধরে ১৭ লাখ টাকায় সেই বালু ঠিকাদারের কাছে বিক্রি করে পাউবো। তবে লাভজনক বালু ব্যবসার কারণে দশগুণ বেশি বালু উত্তোলন করে বিক্রি করার পরও পাউবোর খাতায় বালুর হিসেব মাত্র ১৮ হাজার ঘনমিটার। এভাবে চলতে থাকলে আগামী ৫ বছরেও বিল খনন শেষ হবে না। সরেজমিন গিয়ে দেখা যায়, মরা গাং বিলটি পাটলী গ্রামের নেত্রকোনা-পূর্বধলা সড়ক থেকে ৫০০ গজ ভেতরে। ওই বিল থেকে তোলা বালু সড়কের পাশে পাঁচটি বড় বড় ডাইকে (বালু জমানোর বিশাল গর্ত) বিশাল স্তূপে জমিয়ে রাখা হয়েছে। ডাইক থেকে ৪-৫টি

ভ্যাকু দিয়ে একের পর এক ট্রাকে লোড করা হচ্ছে বালু। প্রতি ট্রাক ৪-৫ হাজার টাকা দরে এসব বালু বিক্রি হচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাইটে। প্রতিদিন এখান থেকে কয়েক লাখ টাকার বালু বিক্রি হয় বলে নিশ্চিত করেন স্থানীয়রা। খনন কাজের পাশে ঠিকাদারকে পাওয়া যায়নি। তবে একাধিক লেবারকে পাওয়া গেলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। গত ১০ মাসে ১৮ হাজার ঘনমিটার বালু উত্তোলনের কথা পাউবো জানালেও এ পর্যন্ত ৮-৯ লাখ ঘনমিটার সমপরিমাণ বালু বিক্রি করেছে ঠিকাদার। বর্তমানে ডাইকে জমানো বালুর পরিমাণ ১৮ হাজার ঘনমিটারের বেশি হবে বলে ধারণা করেন স্থানীয়রা। তবে পাউবোর হিসেবের খাতায় সেই হিসেব ১৮ হাজার ঘনমিটারেই আটকে আছে। পাটলী

গ্রামের বিল পাড়ের বাসিন্দা আলকাছ মিয়া বলেন, বিলের চারপাশে এক কিলোমিটারের মধ্যে কোন কৃষি জমি নেই। তাহলে কার স্বার্থে এ বিলটি খনন করছে সরকার? বাড়িঘর তো ইতোমধ্যে অনেকগুলো বিলের গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এক ডজন সেলু মেশিনের শব্দে আমরা শ্রবণশক্তি হারাতে বসেছি। পোলাপানের পড়াশোনা শেষ। শব্দে তারা পড়তে পারে না। কতবার অভিযোগ দিয়েছি কেউ শোনেনি আমাদের কথা। একই গ্রামের মিনা আক্তার বলেন, আমাদের নলকূপ, টয়লেট ইতোমধ্যে ভেঙে পড়ে গেছে বিলে। বাড়ির একাংশ ভেঙে পড়েছে। আর কয়দিন এভাবে চললে বসতভিটাও ভেঙে পড়বে। মেশিনের শব্দে ৮-৯ মাস ধরে যন্ত্রণার মধ্যে আছি। ঠিকাদারকে মেশিন বন্ধ করতে বললে নানাভাবে হুমকি দেয়। তিনি বলেন, সরকারি

অনুমতি আছে, কথা বললে মামলা করবে। কত জায়গায় অভিযোগ দিয়েছি কোনো কাজ হয় না। এ বিষয়ে শনিবার (২৬ অক্টোবর) পূর্বধলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, খননের মাধ্যমে ১ লাখ ১০ হাজার ঘনমিটার (৩৪ লাখ ৮৫ হাজার ঘনফুট) বালু উত্তোলনের কথা। এ পর্যন্ত ১৮ হাজার ঘনমিটার বালু উত্তোলন হয়েছে। খননের কাজ অব্যাহত রয়েছে। তবে বাড়িঘর ভাঙার বিষয়টি তিনি অস্বীকার করেন। এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী (পাউবো) প্রকৌশলী মো. সারোয়ার জাহান বলেন, খননের মাটি যথাযথ প্রক্রিয়ায় নিলামে ঠিকাদারের কাছে বিক্রি করা হয়েছে। কিছুদিন আগে আমরা সার্ভে করেছিলাম তখন বাড়িঘর ভাঙার কোনো তথ্য পাইনি। অভিযোগের প্রেক্ষিতে পুনরায় সার্ভে করে দেখা হবে। বাড়িঘর ভাঙলে তার ক্ষয়ক্ষতি ঠিকাদারকে বহন করতে হবে। তবে বালু ব্যবসার বিষয়টি তিনি অস্বীকার করেন। আশপাশে কৃষি জমি না থাকলেও কার স্বার্থে এই বিল খনন? এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। তার দাবি- খনন হলে বিলে পানি থাকবে, সেখান থেকে কৃষকরা উপকৃত হবেন। বিষয়টি অবহিত করলে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জনভোগান্তি সৃষ্টি হয় এমন কাজ কখনোই করা যাবে না। বাড়িঘর বিলীন ও শব্দদূষণে মানুষের ভোগান্তিসহ সব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা পেলে খনন কাজ বন্ধ করে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন আমাদের গ্যাস নাই, না খাইয়া কি মানুষ বাঁচে?” – জনতার দুর্ভোগ আরেকটি সংখ্যালঘু মৃত্যু, আরেকটি তড়িঘড়ি ‘আত্মহত্যা’ বয়ান। দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকেই বাংলাদেশ শুধু রাজনৈতিকভাবে না ভৌগোলিকভাবেও অনিরাপদ হয়ে গেছে। সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? “তত্ত্বাবধায়ক সরকার আমাদেরই দাবি ছিলো, আমরা এনেছিলাম, সেটাকে সে (খালেদা জিয়া) নষ্ট করলো” –জননেত্রী শেখ হাসিনা ঢাকার আকাশপথে জঙ্গি ছায়া? ১৫ জন কর্মী নেবে আকিজ গ্রুপ, ৩৫ বছরেও আবেদনের সুযোগ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, পাকিস্তানকে যা বলল আইসিসি নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ কঙ্গোতে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত? ঘরে খাবার মজুত করছেন ইরানিরা এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক সিভাসু হলের কক্ষ থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী উপমা দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র চট্টগ্রামে ২৬ দিনে ১২ খুন : ইউনূসের ‘সংস্কার সরকার’ কি দেশকে জঙ্গলরাজে পরিণত করছে?