বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৬

বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৬ |
ঢাকার সাভারের আমিনবাজারে আলোচিত শারমিন আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের তদন্তে বেরিয়ে এসেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে চাপ দেওয়াকে কেন্দ্র করে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে প্রেমিক মাসুম ইসলাম। হত্যার পর মাসুম আত্মগোপনে গিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কুড়িগ্রাম সীমান্ত থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে ১৪ জুলাই গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এনএম মোর্শেদ। তিনি বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শারমিন আক্তার সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন।

এ সময় মাসুম ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শারমিন বিয়ের জন্য চাপ দিতে থাকলে মাসুম তা এড়িয়ে যান। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২ জুলাই মাসুম শারমিনের বাসায় এসে পূর্বপরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান মাসুম। ঘটনার পরদিন ৩ জুলাই নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তভারের দায়িত্ব পায়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এনএম মোর্শেদ বলেন, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি, মোবাইল ফোনের কল রেকর্ড, অবস্থান বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা

তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা হয়। তদন্তে নিশ্চিত হওয়া যায়, হত্যার পর মাসুম ইসলাম কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল