বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫
     ৯:৪৭ পূর্বাহ্ণ

বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ | ৯:৪৭ 73 ভিউ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যু সংবাদকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। বিশেষ করে একটি নির্দিষ্ট বাক্য নেটদুনিয়ায় ঝড়ের সৃষ্টি করেছে— "সরকারের মেটিকুলাস ডিজাইন! ১৬ই ডিসেম্বরকে শোক দিবস বানাতেই নাকি মৃত্যুর অফিসিয়াল ঘোষণা আটকে রাখা হয়েছে।" এই দাবিটি নিছক গুজব নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক কৌশল রয়েছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ‘মেটিকুলাস ডিজাইন’ বা সূক্ষ্ম পরিকল্পনার অর্থ কী? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে, বেগম জিয়া গত ৭দিন আগেই (২৮ নভেম্বর) ইন্তেকাল করেছেন। কিন্তু এই খবরটি গোপন রাখা হয়েছে একটি বিশেষ দিনের অপেক্ষায়—১৬ই ডিসেম্বর। বিশ্লেষকদের একাংশের

মতে, যদি এই দাবি সত্য হয়, তবে ‘মেটিকুলাস ডিজাইন’ বলতে মূলত জাতীয় আবেগের জায়গাটি পরিবর্তনের কৌশলকে বোঝানো হচ্ছে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস, যা আনন্দের ও গৌরবের দিন। এই দিনে যদি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রীর মৃত্যুর ‘অফিসিয়াল ঘোষণা’ আসে, তবে পুরো জাতির মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন আসবে। বিজয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হতে পারে। বিজয় দিবস নাকি শোক দিবস? নেটিজেনদের দাবি, সরকার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ চাইছে ১৬ই ডিসেম্বরের জাতীয় উৎসবের আবহকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে। বিজয় দিবসে মৃত্যুর ঘোষণা দিলে সেটি ইতিহাসের পাতায় অন্যভাবে নথিবদ্ধ হবে। পোস্টদাতার অভিযোগ অনুযায়ী, এটি একটি পরিকল্পিত ছক, যাতে বিজয় দিবসের উদযাপনকে ‘শোক দিবস’ হিসেবে

পালনের মাধ্যমে ম্লান করে দেওয়া যায়। আবেগের রাজনীতি ও ডা. জাহিদের কান্না এই বিশ্লেষণের পালে হাওয়া দিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাম্প্রতিক একটি আবেগঘন ভিডিও। নেটিজেনদের দাবি, চিকিৎসকের সেই ‘বুক ফাটা কান্না’ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি মৃত্যুরই ইঙ্গিত। লাশ নিয়ে রাজনীতি বা ‘ডেডবডি পলিটিক্স’-এর যে অভিযোগ পোস্টে আনা হয়েছে, তা জনমনে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। যদিও এই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতৃত্ব বা এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বেগম জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। বরং দলের পক্ষ থেকে বারবার গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে যে ‘ষড়যন্ত তত্ত্ব’ বা বিশ্লেষণের জন্ম হয়েছে,

তা সাধারণ মানুষের মনে গভীর প্রশ্নের উদ্রেক করেছে। এখন সবার দৃষ্টি আগামী ১৬ই ডিসেম্বরের দিকে— সত্যিই কি কোনো ‘অফিসিয়াল ঘোষণা’ আসছে, নাকি এটি শুধুই আবেগের বশবর্তী হয়ে ছড়ানো কোনো রাজনৈতিক গুজব?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?