বাবা-মা হচ্ছেন পরমব্রত-পিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:০৭ পূর্বাহ্ণ

বাবা-মা হচ্ছেন পরমব্রত-পিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৭ 206 ভিউ
ভালোবাসা দিবস কাটতে না কাটতেই সুখবর দিলেন টলিউড অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী গায়িকা পিয়া চক্রবর্তীর আদুরে ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘এবার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা।’ পরমব্রত লিখেছেন, ‘প্রেম দিবসের পার্টি করতে আমাদের দেরি হলো। কারণ আমরা কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। প্রথম. আমরা নিজেরা , দ্বিতীয়. আমাদের বড় সন্তান নিনা, তৃতীয়. কত বছর আমাদের কাছে আসা বাঘা, চতুর্থ. আমাদের ভালবাসার অংশ ক্রমশই বড় হচ্ছে। নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।' সোশ্যাল মিডিয়ায় পিয়া লিখলেন, ‘এটা আমরা। আমাদের সবচেয়ে নিনা, তারপর গত বছর এসেছে বাঘা। আর এবার আমাদের ভালোবাসা ধীরে ধীরে বড় হচ্ছে। খুব শিগগিরই সে

মানব শরীরে আমাদের কাছে আসবে। পিয়া সঙ্গে হ্যাশট্যাগে লিখেন, ‘বেবি কামিং সুন’। দুই পোষ্য বাঘা ও নীনাকে সঙ্গে নিয়েই নতুন সদস্য আসার খবর দেন পিয়া। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’। প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও। তবে সেখানে তাকে দেখে বোঝা যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা। ২০২৩-এর নভেম্বরে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-পিয়া। তবে বিয়ের আগে তাদের প্রেম নিয়ে দু'জনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। বিয়ের পরও অবশ্য বন্ধুত্ব অটুট! অন্যদিকে পিয়া ছিলেন গায়ক অনুপমের সাবেক স্ত্রী। তাই বিয়ের প্রসঙ্গে বারবার নাম এসে তারও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি