ফরচুন বরিশালের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড, অর্ধশতাধিক আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:৪৭ অপরাহ্ণ

ফরচুন বরিশালের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড, অর্ধশতাধিক আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৭ 112 ভিউ
বিপিএলে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জোড়া ট্রফি উন্মোচনের পর খেলোয়াড়দের জন্য আয়োজন করা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। নগরীর বেলস্ পার্কে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত লাখো জনতার হুড়োহুড়ি ও পেছনের দর্শকদের সামনে আসতে চাওয়াকে কেন্দ্র করে হট্টগোল বাঁধে। এসময় কতিপয় ব্যক্তি অনুষ্ঠানস্থলের চেয়ার ভাংচুর করে মঞ্চের দিকে ছুঁড়ে মারতে থাকে। ওইসব উশৃংখল যুবকদের হুড়োহুড়ি ও ছুঁড়ে মারা চেয়ারের আঘাতে স্থানীয় সংবাদকর্মীসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এর পূর্বেই খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করেন। সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড কতিপয় দর্শকদের উশৃংখলার কারণে ফরচুন বরিশালের খেলোয়াড়দের জন্য আয়োজন করা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলস পার্ক মাঠের পেছনের দর্শকরা সামনের দিকে আসতে গিয়ে শুরুতে

মঞ্চের সামনের বাঁশের ব্যারিকেট ভেঙে ফেলে। এ সময় কিছু উশৃংখল যুবক চেয়ার ভাঙচুর করে মঞ্চে ইট পাটকেল নিক্ষেপ করে। হুড়াহুড়ি আর ইট পাটকেলের আঘাতে এ সময় স্থানীয় সংবাদকর্মীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এছাড়াও অসংখ্য টেলিভিশন চ্যানেলের ট্রাইপড ও ক্যামেরা ভেঙে যায়। এর আগে ফরচুন বরিশালের কর্ণধর মো. মিজানুর রহমান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহামুদুল্লাহ রিয়াদসহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করেন। প্রদর্শনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, জেলা প্রশাসক, ডিআইজি উপস্থিত ছিলেন। নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠানে লাখো ক্রিকেটপ্রেমীরা অংশগ্রহণ করেন। অপরদিকে অনুষ্ঠান পন্ড হয়ে যাওয়ার কারণে পূর্ব নির্ধারিত

সাংস্কৃতিক অনুষ্ঠানও বাদ দেওয়া হয়েছে। স্থানীয় একাধিক সংবাদকর্মীরা জানিয়েছেন, মঞ্চের সামনের বাঁশের সীমানা প্রাচীরে পুলিশ পাহারা থাকলে এমন ঘটনা ঘটতো না। তারা দুর্বল আয়োজনকে দায়ী করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক