ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন
কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন
হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান
পোপের শেষকৃত্য অনুষ্ঠানে ট্রাম্পসহ থাকবেন যারা
আগামী শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের একাধিক নেতারা উপস্থিত থাকবেন। বিবিসি
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যু অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়র মিলেই। এছাড়া আরও উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উপস্থিত হবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এতে উপস্থিত থাকবেন। থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
৮৮ বছর বয়সি পোপ ফ্রান্সিস চলতি বছরের প্রথমদিকে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন। প্রায় এক মাস আগে তিনি হাসপাতাল থেকে ভ্যাটিক্যানের বাসায় ফিরেছিলেন। ইস্টার সানডে উপলক্ষে রোববার সেন্ট পিটার্স স্কয়ারেও হাজির
হয়েছিলেন। কিন্তু তার পরদিন সকালে ভ্যাটিকান তার মৃত্যুর খবর জানায়। ক্যাথলিক রীতি অনুযায়ী, কোনো পোপের মৃত্যু হলে সাধারণত চার থেকে ছয় দিনের মধ্যে সেন্ট পিটার্স স্কয়ারে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। তবে পোপ ফ্রান্সিস তার জীবদ্দশায় একাধিকবার বলে গেছেন, তিনি চান তার শেষকৃত্যে যেন আড়ম্বর না থাকে।