পুতিনের নতুন সিদ্ধান্ত বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন: ইইউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

পুতিনের নতুন সিদ্ধান্ত বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন: ইইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
পরমাণু শক্তিধর কোনো দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা ‘যৌথ আক্রমণ’ বলে ধরে নেয়া হবে মন্তব্য করে পশ্চিমাদের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের মধ্যেই গত বুধবার দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানান তিনি। পুতিনের নতুন সিদ্ধান্তকে ‘বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পিটার স্টানো বলেন, ‘পরমাণু শক্তি নিয়ে রাশিয়া শুরু থেকেই জুয়া খেলছে। জাতিসংঘে সাধারণ অধিবেশন নিয়ে যখন সব রাষ্ট্রগুলো ব্যস্ত তখন এই হুমকি এলো। তবে তার এসব অপচেষ্টা সফল হবে না। এই হুমকি অবশ্যই আমরা প্রত্যাখান করেছি’। প্রসঙ্গত, ইউক্রেন রাশিয়ার

গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করার অনুমতি চায়। আর এ কারণেই পশ্চিমা শক্তিদের হুমকি দিয়ে রেখেছে পুতিন। পুতিনের ভাষ্য, যদি কোনো তৃতীয় পক্ষ ইউক্রেনকে পরমানু অস্ত্র সরবরাহ করে, সেক্ষেত্রে ওই দেশও সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে। এছাড়া রাশিয়ার পারমাণবিক কর্মসূচি বিস্তৃতির আইন নিজেই অনুমোদন করার ক্ষমতা রাখেন পুতিন। তাই কিয়েভকে যে কোনো সহযোগিতা করতে পশ্চিমাদের চিন্তা করতে হচ্ছে। কিয়েভ পশ্চিমাদের কাছে দাবি জানিয়েছে, রাশিয়ার বিমানঘাঁটি এবং সামরিক অবকাঠামোকে হামলা করা প্রয়োজন, এসব ঘাঁটি ইউক্রেনের উপর হামলা চালাতে ব্যবহার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এখনো সায় দেয়নি। রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে ক্রুজ

মিসাইল সরবরাহ করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। তবে সেগুলো ব্যবহারের অনুমতি এখনও দেয়া হয়নি কিয়েভকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ