ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী
আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র
ইরাক ছাড়ল মার্কিন বাহিনী: দুই দশকের যুদ্ধের ক্ষত আর অর্থনৈতিক সংকট নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাগদাদ
হরমুজ প্রণালীর সাবমেরিন ক্যাবল নিয়ে ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল
নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি
নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু
পুতিনের জন্য শিথিল হলো আইন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য দেশে গেলেও তার জন্য শিথিল হয় আইন। শুক্রবার (১১ অক্টোবর) তেমনই এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। নিষিদ্ধ গাড়ি নিয়ে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে একটি আন্তর্জাতিক ফোরামে যোগ দেন তিনি।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি কালো রঙের অরাস গাড়ি নিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। ২০১৮ সালে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে সাদা ছাড়া অন্য সব রঙের গাড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, আগের প্রেসিডেন্টরা সাদা রঙকে ‘সৌভাগ্যের’ প্রতীক মনে করতেন।
জানা গেছে, একমাত্র পুতিনই কালো রঙের গাড়িতে করে ওই সম্মেলনে হাজির
হন। অবশ্য এ জন্য বিশেষ অনুমতিও নিতে হয়েছে তাকে। বলা হচ্ছে, সাদা রঙের অরাসে নিরাপত্তা ঘাটতি আছে। আন্তর্জাতিক এই সম্মেলনে আর্মেনিয়া, ইরান, পাকিস্তান, মঙ্গোলিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, ইরাক ও তুরস্কের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এ ছাড়া ওআইসি ও ইউনেস্কোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে হাজির হয়েছেন।