পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে তোড়জোড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে তোড়জোড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
২৪ নভেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলোতে ইতোমধ্যে কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়া, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ, মিছিল এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ইসলামাবাদ ও পাঞ্জাবসহ বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার পরিকল্পনাও চলছে পুরোদমে। এদিকে পিটিআই জানিয়েছে, তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বাতিল করা হলে তারা প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করতে প্রস্তুত। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পাকিস্তানি আরেক সংবাদমাধ্যম ডন

জানিয়েছে, পিটিআই’র ২৪ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের ৫০টি পয়েন্ট অবরুদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে পিটিআই কর্মীরা রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন। পুলিশ সূত্র জানিয়েছে, ৫০টি প্রবেশপথে পণ্যবাহী কন্টেইনার, ব্লেডযুক্ত তার ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হবে। বিক্ষোভ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও এলিট ফোর্স মোতায়েন থাকবে। কোনো অবস্থাতেই কাউকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের জানমাল রক্ষায় ‘অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়া হবে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়াতে জলকামান ও রাবার বুলেট ব্যবহারের ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে। ডন জানিয়েছে, পিটিআই

নেতাকর্মীদের দমনে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অভিযানে এরই মধ্যে ৩০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ আশঙ্কা করছে, বিক্ষোভকারীরা অস্ত্র নিয়ে আসতে পারে। এদিকে দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের খবরে বলা হয়েছে, ২৪ নভেম্বরের বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও পাঞ্জাবসহ বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার পরিকল্পনা চলছে। ২২ নভেম্বর থেকেই ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হতে পারে বলে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) সূত্রে জানা গেছে। এছাড়া, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ, মিছিল এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই