পাহাড় কাটতে গিয়ে যন্ত্রপাতি জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫
     ৫:১১ অপরাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

পাহাড় কাটতে গিয়ে যন্ত্রপাতি জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৫:১১ 128 ভিউ
বনবিভাগ বা স্থানীয় প্রশাসন যতই কঠোর হোক-না কেন তাদের ফাঁকি দিয়ে দিব্যি পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে ইটভাটাসহ বিভিন্ন কাজে। যেন কোনভাবেই থামানো যাচ্ছ না পাহাড়কাটা। প্রশাসনের অভিযানের মধ্যেও কক্সবাজারে এ যেন ইঁদুর বিড়াল খেলা। দিনে অভিযানের ভয়ে এখন রাতে কাটা হচ্ছে পাহাড়। গত ২০ জানুয়ারি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন নামে শ্রমিকের মৃত্যুও হয়েছে। তারপরও পাহাড় কাটা থামাতে পারছে না সংশ্লিষ্ট প্রশাসন। নির্বিচারে পাহাড় কাটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরাও। এদিকে বনখেকোরা কক্সবাজারে বনের পাহাড় কাটতে গিয়ে ১টি ডাম্পার ও ১টি এক্সকেভেটর জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুানিক আড়াইটার দিকে

পানেরছড়া রেঞ্জের তুলাতলী বিটে আর্দশ গ্রাম এলাকায় বনের পাহাড় কাটার সময় এসব পাহাড় কাটার সমাগ্রি জব্দ করা হয় বলে জানা যায়। বনবিভাগ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপণ সংবাদের উপর ভিত্তি করে তুলাতলী বিটের আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সেখাসে পাহাড় কাটার সময় ১টি ডাম্পার ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি । পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম জানান, তুলাতলী এলাকায় প্রায় বনখেকোরা বনের পাহাড় কাটতে আসে। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি পাহাড় বন রক্ষায়। বৃহস্পতিবার রাতে খবর আসে এক্সকেভেটর দিয়ে পহাড়ের মাটি কাটা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পাহাড়খেকোরা পালিয়ে যায় তবে স্থানীয় নুরুল

হুদা নামের একজনকে সনাক্ত করা হয়েছে স্থানীয়দের মাধ্যমে। এদিকে আমরা অভিযানে গেলে পাহাড়খেকোরা তাদের দলবল নিয়ে আমাদের ঠেকাতে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। আমরা কোন উপায় না পেয়ে রামু থানা ও কক্সবাজার দক্ষিণ বনবিভাগের স্পেশাল টিমের সহযোগিতার মাধ্যমে ঘটনাস্থল থেকে ১টি ডাম্পার ও ১টি এক্সকেভেটর জব্দ করেছি। বন রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। ডাম্পার ও এক্সকেভেটর জব্দ করে ডিভিশন অফিসে জমা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ অভিযানে অংশ নিয়েছেন পানেরছড়া রেঞ্জের সকল স্টাফ, ধোঁয়াপালং রেঞ্জের স্টাফ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের স্পেশাল টিম। কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বন রক্ষায় আমাদের অভিযান চলমান আছে, থাকবে। গতকাল (বৃহস্পতিবার)

ভোররাতে অভিযানে বনকর্মীদের প্রাণ নাশের আশঙ্কা ছিল। তারপরও বনকর্মীরা তা উপেক্ষা করে বন রক্ষায় কাজ করে যাচ্ছে। একজন বনকর্মী আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?