ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা
নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর!
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার
হেঁটে যাচ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা
ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ
পাহাড়িদের ওপর হামলা, প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে 'বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা' ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করেন।
এর আগে তারা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। এ সময় তারা পাহাড়িদের বাড়ি-ঘর, দোকান-পাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুপুর পৌনে ১২টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। প্রায় ২০ মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন তারা।
পাপড়ি চাকমা বলেন, 'খাগড়াছড়িতে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। সমাবেশ থেকে হামলায় জড়িতদের বিচার ও পাহাড়ে সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা।'
নিপ্পন চাকমা বলেন,
'আমরা যখন আমাদের অধিকার আদায়ে কথা বলি, তখন আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়। আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমাদের ওপর আঘাত এলে অস্তিত্ব রক্ষায় আমরা বসে থাকব না।'
'আমরা যখন আমাদের অধিকার আদায়ে কথা বলি, তখন আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়। আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমাদের ওপর আঘাত এলে অস্তিত্ব রক্ষায় আমরা বসে থাকব না।'



