পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতীয় বিমানের জন্য বিশেষ নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫
     ১০:৪১ অপরাহ্ণ

পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতীয় বিমানের জন্য বিশেষ নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১০:৪১ 84 ভিউ
পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর বেশকিছু পদক্ষেপের জবাবে পাকিস্তান যেসব সিদ্ধান্ত নেয়, তার মধ্যে একটি হলো ভারতীয় বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। এর ফলে ভারতের আন্তর্জাতিক বিমান চলাচল প্রভাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (ডিজিসিএ) বিমান সংস্থাগুলোর উদ্দেশে বাধ্যতামূলক আডভাইজরি জারি করেছে । সেখানে জানানো হয়েছে, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক উড়ানের জন্য বেশি সময় লাগছে, বিশেষ করে দিল্লিসহ উত্তর ভারতীয় শহরগুলো থেকে যেসব বিমান আন্তর্জাতিক সফর করে তাদের ক্ষেত্রে। ডিসিজিএ জানিয়েছে, বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে যাত্রীদের ফ্লাইট সম্পর্কিত সঠিক তথ্য দিতে হবে এবং যাত্রা শুরুর সময়

যাত্রীদের খাবার ও পানীয়ের সুবিধা দিতে হবে। পাশাপাশি বিমান সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে, তারা যেন যাত্রীদের আকাশসীমার বিধিনিষেধের পরিবর্তিত রুট, উড়ানের বর্ধিত সময় এবং পথে অন্যান্য স্টপওভার সম্পর্কে সব তথ্য সরবরাহ করে। এছাড়াও দীর্ঘ সময়ের আকাশ ভ্রমণের কথা বিবেচনা করে বিমান সংস্থাগুলোকে পর্যাপ্ত সংখ্যক মেডিকেল কিট রাখার এবং বিমানবন্দরে চিকিৎসা সম্পর্কিত ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট কলসেন্টারগুলোকে বিমানের সফরের দেরি ও অন্যান্য বিষয়ে যাত্রীদের জানানো, তাদের সব রকম সাহায্য করা, কানেক্টিং ফ্লাইট মিস হলে বা অন্যান্য সুবিধা প্রদানে গাফিলতি হলে প্রয়োজনে ক্ষতিপূরণসহ সমস্ত বিষয় সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। এদিকে সব গণমাধ্যমকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল

গতিবিধির সরাসরি সম্প্রচার এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই বিবৃতিতে দেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সব গণমাধ্যম, সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের সময় পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং বিদ্যমান নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যমগুলো যেন কোনো রিয়েল-টাইম কভারেজ (সরাসরি সম্প্রচার) না করে বা সেই জাতীয় কোনো ভিজ্যুয়াল না দেখায়। কারণ ওই অভিযান চলাকালীন লাইভ সম্প্রচার করলে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা এই বিষয়ে আগাম জেনে যেতে পারে। তাছাড়া, নিরাপত্তা কর্মীদের অভিযানের ওপরও এর প্রভাব পড়তে পারে। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে

যে সূত্রের ভিত্তিতে প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না। বিবিসি বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?