পাঁচটা ক্যাচ ছাড়ল বাংলাদেশ, সিলেট টেস্টে সমান তালে লড়ছে আয়ারল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫
     ৭:২৭ অপরাহ্ণ

পাঁচটা ক্যাচ ছাড়ল বাংলাদেশ, সিলেট টেস্টে সমান তালে লড়ছে আয়ারল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৭:২৭ 90 ভিউ
দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে ঘরের মাঠে ডেকে এনে বড় ব্যবধানে গুঁড়িয়ে দেওয়ার ভাবনা ছিলো বাংলাদেশের। তবে কাজটা খুব সহজ নাও হতে পারে। সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ড বেশ শক্ত লড়াই করছে, যদিও পাঁচ পাঁচটি ক্যাচ ফেলে তাদের সুযোগ করে দেন বাংলাদেশের ফিল্ডাররা। মঙ্গলবার প্রথম দিন শেষে সফরকারী দল ৮ উইকেটে করেছে ২৭০ রান। স্পিনিং উইকেটে এই রান খুব কম নয়। এদিন আয়ারল্যান্ডের হয়ে ফিফটি করেন পল স্টার্লিং (৬০) ও অভিষিক্ত ক্যাডে কারমাইকেল (৫৯)। বাংলাদেশের হয়ে ৫০ রানে ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিনে শেষ দুই উইকেটে আরও কিছু রান যোগ করার সুযোগ থাকছে আইরিশদের। এদিন বাংলাদেশের ফিল্ডিং ছিলো বেশ বাজে। পড়েছে

পাঁচটি ক্যাচ। ক্যাচ ফেলেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৯ রানে দুইবার জীবন পেয়ে স্টার্লিং করেন ৬০, ১০ রানে বেঁচে কারমাইকেল করেন ৫৯। ১ রান জীবন পেয়ে জর্ডান নেইল করেন ৩০। এই পরিসংখ্যান বলছে বাজে ফিল্ডিংয়ে বেশ কিছু রান প্রতিপক্ষকে দিয়ে দিয়েছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে আগে ব্যাট করা হয় ইতিবাচক। এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। শক্তিতে এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনে অলআউট হয়নি তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?