পরিবার ও ক্যারিয়ার নিয়ে প্রিয়াঙ্কার উপলব্ধি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬
     ৫:৩৬ অপরাহ্ণ

পরিবার ও ক্যারিয়ার নিয়ে প্রিয়াঙ্কার উপলব্ধি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ | ৫:৩৬ 49 ভিউ
বিয়ের পর থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের একাধিক সিনেমা ও সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি সেখানে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ২০২৬ সালে পা দিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পরিবার ও নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘দেশি গার্ল’। নতুন বছরের শুরুতে ইনস্টাগ্রাম স্টোরিতে সমুদ্রসৈকতে হাঁটতে হাঁটতে নিজের অনুভূতির কথা শেয়ার করেন অভিনেত্রী, সেখানে আকাশি রঙের বিকিনিতে দেখা যায় তাকে। ভিডিওতে প্রিয়াঙ্কা জানান, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি নিজেকে বলেছিলাম, ক্যামেরার সামনে কথা বলায় আমাকে আরও ভালো হতে হবে। সেই সঙ্গে জীবনের গতি নিয়েও কথা বলেন তিনি। কিছুটা মজার সুরে

তিনি জানান, জীবনের গতি এতটাই দ্রুত যে অনেক সময় মানুষ নিজের অর্জনের জন্য নিজেকে সামান্য বাহবা দিতেও ভুলে যায়। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আমার পরিবার আর নিজের এই পথচলার দিকে তাকিয়ে হঠাৎ খুব কৃতজ্ঞতা অনুভব করি। এতদিন ধরে এত দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে আমরা ভুলে যাই, এতটা পথ পার হওয়াটাও আসলে এক বিশাল জয়। তাই আজ আমি নিজেকেই একটু বাহবা দিলাম, এই জীবনটা গড়ে তুলতে পারার জন্য নিজের প্রতি কৃতজ্ঞতা জানালাম।’ গোধূলি বেলায় ক্যামেরা ঘুরিয়ে সূর্যাস্ত দেখিয়ে ভক্তদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তাও দেন তিনি। বলেন, ‘ওপাশে সব সময়ই আলো থাকে। তাই প্রক্রিয়ায় বিশ্বাস রাখো, ধৈর্য ধরো আর এগিয়ে যেতে থাকো।’ কাজের দিক থেকেও প্রিয়াঙ্কার সময়টা

বেশ ব্যস্ত। খুব শিগগিরই তাকে দেখা যাবে এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বারাণসী’-তে। ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। সূত্র: আনন্দবাজার ও ইন্ডিয়া ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন