নেপালের বিদ্যুৎ আমদানি চুক্তি বৃহস্পতিবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪

নেপালের বিদ্যুৎ আমদানি চুক্তি বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ |
ছয় বছরের দেনদরবার শেষে আগামী বৃহস্পতিবার নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এদিন নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভায়পার নিগম লিমিটেড (এনভিভিএন) এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে। এজন্য বিদ্যুৎ সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদল এখন কাঠমান্ডুতে অবস্থান করছে। চুক্তির আগের দিন আগামীকাল বুধবার প্রতিনিধিদল নেপালের সঙ্গে ষষ্ঠ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) এবং জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) বৈঠক করবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে। এদিকে, নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নেপাল সরকার বছরের পাঁচ মাস (১৫ জুন থেকে

১৫ নভেম্বর) বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে। এই পাঁচ মাসে নেপাল বিদ্যুৎ রপ্তানি করে ৯ দশমিক ২১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান এ প্রসঙ্গে গত রোববার বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত নেপাল থেকে বিদ্যুৎ আনার চুক্তি স্বাক্ষর হবে। এর আগে আমরা নেপালের সঙ্গে দুটি বৈঠকে অংশ নেব। বৈঠকে নেপাল থেকে আরও বেশি বিদ্যুৎ আমদানি ও নেপালের বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে। গত ২৮ জুলাই কাঠমান্ডুতে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে সে সময় দেশে পরিস্থিতি অস্বাভাবিক ছিল। তাই তৎকালীন সরকারের পক্ষ

থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ায় অপারগতা জানালে কার্যক্রম স্থগিত করে ভারত ও নেপাল। গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও দুই দেশের জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা। গত ১১ জুন ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে পাঁচ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অনুমোদন দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী