ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম
পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ
ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!
নিখোঁজ ইমরান খানের স্ত্রী বুশরা বিবি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ইসলামাবাদে পিটিআই আয়োজিত বিক্ষোভের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এমন তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমগুলো।
দ্য ডেইলি গার্ডিয়ান ও রিপাবলিক জানিয়েছে, পুলিশের অভিযানে ওই বিক্ষোভ শেষ হয়ে যায়। এরপরই পিটিআই একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। যাতে দলটির শীর্ষ নেতা ও খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরও উপস্থিত ছিলেন।
পিটিআই নেতা মরিয়ম ওয়াত্তু অভিযোগ করে বলেন, বুশরা বিবিকে অপহরণ করা হয়েছে। যদিও দলের অন্য নেতারা এই দাবি নিশ্চিত করেননি।



