নিউ ইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৪ বছরের শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

আরও খবর

নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি

৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২২ মে

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার

ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত

নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত

নিউ ইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৪ বছরের শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার পর রকআ্যওয়ে পার্কওয়ে ও লিনডেন বুলেভার্ডের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিউ ইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৪ বছর বয়সী শিশুর পরিচয় প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। পুলিশ জানায়, নিহত শিশুটির নাম জাকারিয়া পাদিলা। তার বাড়ি সিটির ব্রুকলিনে। পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার পর রকআ্যওয়ে পার্কওয়ে ও লিনডেন বুলেভার্ডের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় শিশুটি তার মায়ের কাছ থেকে সরে গিয়ে হঠাৎ রাস্তায় দৌড়ে যায়। এমন সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে একটি এসইউভি গাড়ি তাকে প্রায় ১৫০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। দুর্ঘটনার পর শিশুটির মা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে

মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, একটি সাদা রঙের ফর্ড এসইউভি গাড়ি সর্বশেষ রকআ্যওয়ে পার্কওয়ে দিয়ে উত্তরমুখী যেতে দেখা গেছে। পুলিশ ঘটনাটির সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে এবং সন্দেহভাজন চালককে শনাক্ত করার চেষ্টা করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সিটির পরিসংখ্যান অনুযায়ী, রকআ্যওয়ে পার্কওয়ে ও লিনডেন বুলেভার্ড মোড়টি নিউইয়র্কের অন্যতম ঝুঁকিপূর্ণ সংযোগস্থল। গত চার বছরে সেখানে অন্তত ৩০ জন পথচারী গাড়ি বা ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসি সম্মেলন শুরু রোববার, প্রধান বিষয়গুলো যা থাকছে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে যা জানা গেল অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি! পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জনম জিরাতি সুখ অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস বিদেশি ভাষা বলতে পারবেন সহজেই, গুগল ট্রান্সলেটে যুক্ত হলো নতুন ফিচার ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল