নতুন আকৃতিতে পবিত্র ক্বাবা শরিফের মসজিদ, ভিডিও প্রকাশ… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫
     ৮:১০ অপরাহ্ণ

নতুন আকৃতিতে পবিত্র ক্বাবা শরিফের মসজিদ, ভিডিও প্রকাশ…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ | ৮:১০ 119 ভিউ
পবিত্র ভূমি মক্কা। এই ভূমিতেই অবস্থিত মুসলমানদের কিবলা। কোটি মানুষের হৃদয়ের স্পন্দন পবিত্র ক্বাবা শরিফ। যে স্থান আসমানের বরকত নিয়ে নেমে আসে পৃথিবীর বুকে। যুগের পর যুগ এই পবিত্র কাবা শরিফ এবং একে বেষ্টন করে চারপাশের মসজিদ মুসলিম উম্মাহর জন্য প্রশান্তির ঠিকানা হয়ে আছে। আর এবার, রমজানের পবিত্র সময়ে এটি পাচ্ছে নতুন এক রূপ—আরও বিশাল, আরও আধুনিক, আরও স্বাচ্ছন্দ্যময়। সোমবার দুবাইভিত্তিক ভিডিও সরবরাহকারী প্ল্যাটফর্ম ভায়োরি মসজিদ আল হারামের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়- ইতিহাসের এক নতুন অধ্যায়। গ্র্যান্ড মসজিদের তৃতীয় সম্প্রসারণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ২০ লাখ মানুষ। একসময়

যেখানে সীমিত জায়গায় দাঁড়ানোর সুযোগ পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার, সেখানে এখন মুসল্লিদের জন্য তৈরি হচ্ছে প্রশস্ত আঙিনা ও আরামদায়ক চলাচলের পথ। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে মসজিদের প্রবেশ ও বাহির পথগুলো আরও প্রশস্ত করা হয়েছে, যাতে বিশাল জনসমাগমেও যেন মুসল্লিরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। দুই দশকের মধ্যে এবারই প্রথম পবিত্র মসজিদের চত্বরে কোনো নির্মাণ কপিকল দেখা যাচ্ছে না—যেন দীর্ঘ প্রতীক্ষার পর এটি পেয়েছে এক পরিপূর্ণ সৌন্দর্য। রমজানের শেষ দশকের জন্য প্রস্তুত মসজিদ। ৪২৮টি এস্কেলেটর ও ২৮টি লিফট স্থাপন করা হয়েছে, যাতে মুসল্লিরা সহজেই চলাচল করতে পারেন। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের স্থান, আর শিশুদের দেখাশোনার জন্য চালু

করা হয়েছে ২৪ ঘণ্টার বিশেষ সেবা। মক্কায় আসা প্রতিটি মানুষ একটাই স্বপ্ন দেখে—একবার হলেও পবিত্র কাবাকে সামনে থেকে দেখা, সেখানে নামাজ আদায় করা। নতুন সম্প্রসারণের ফলে এখন আরও বেশি মানুষ এই স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারাম কেবল একটি স্থাপনা নয়, এটি মুসলমানদের আবেগ, বিশ্বাস আর আত্মিক শান্তির প্রতীক। হাজার বছর ধরে এটি দাঁড়িয়ে আছে, যুগে যুগে এর আকৃতি ও রূপ বদলেছে কিন্তু এর মাহাত্ম্য, এর পবিত্রতা ও এর অন্তরের আহ্বান চিরকাল একই থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার