ধ্বংস করা হলো শরীয়তপুরে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

ধ্বংস করা হলো শরীয়তপুরে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশ থেকে ১০টি ব্যাগে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল বোমা ধ্বংস করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো ধ্বংস করে। পুলিশ জানায়, সকালে ডামুড্যার আকালবরিশ এলাকার সড়কের পাশে ১০টি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হলে ঘটনাস্থলে পরিদর্শন করে তারা। পরবর্তীতে খবর দিলে ৯ ঘণ্টা পর সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ৭ সদস্য ঘটনাস্থলে পৌঁছে বোমা ধ্বংসের কাজ শুরু করে। বিশেষ ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। দেশকে অস্থিতিশীল করতে বিশেষ কোনো মহল বোমাগুলো অন্যত্র বহন করছিল বলে ধারণা করছে পুলিশ। আর এ

ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ১০টি ব্যাগে উদ্ধার হওয়া একশ তেইশটি হাতবোমা ধ্বংস করা হয়েছে। দুষ্কৃতিকারীরা কোন উদ্দেশ্যে বোমাগুলো রেখে গিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার