দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
ভয়াবহ বন্যাকবলিত ফেনীতে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি জাতীয় দৈনিকে ‘ডায়ালাইসিস বন্ধে ঝুঁকিতে ২১০ রোগী’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ভয়াবহ বন্যাকবলিত ফেনীতে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ থাকা, বেসরকারি হাসপাতালের সুযোগ গ্রহণ ও অনিয়ন্ত্রিত খরচ, কিডনি জটিলতার রোগীদের ব্যাপক ভোগান্তির বিষয়টি সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুকরণে অতিদ্রুত প্রয়োজনীয় ও বিকল্প ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। বেসরকারি ডায়ালাইসিস সেবা প্রদানকারী হাসপাতালগুলোতে রোগীদের জীবন রক্ষার্থে ডায়ালাইসিস ফি

সাধারণ মানুষের সক্ষমতার মধ্যে রাখা গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় অর্থাভাবে চিকিৎসা না পেয়ে রোগীদের মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে, যা অত্যন্ত অমানবিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মেও কমিশন মনে করে। উল্লেখিত বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সুয়োমটোর বরাতে প্রতিবেদনে বলা হয়, স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত ফেনীর প্রায় সর্বত্র। কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ কোনো খাতই স্বাভাবিক হয়নি জেলাটিতে। ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের কার্যক্রমও পুরোপুরি শুরু হয়নি। বিশেষ করে হাসপাতালটির নিচতলা ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের হেমোডায়ালাইসিস সেবা কার্যক্রম। সেখানে ২১ দিন ধরে বন্ধ আছে কিডনি ডায়ালাইসিস সেন্টার। ফলে

বন্যার আগে সেখানে নিয়মিত সেবা নেওয়া ২১০ জন কিডনি রোগী পড়েছেন চরম ঝুঁকিতে। শহরের মাত্র চারটি বেসরকারি ক্লিনিকে সেবাটি চালু থাকলেও সেখানে খরচ বেশি হওয়ায় সবাই যেতেও পারছেন না। হাসপাতালের সেবা বন্ধ থাকায় বেসরকারি ক্লিনিকগুলো এ সুযোগ কাজে লাগিয়ে মানুষের প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে। আরও এতে বলা হয়, সুয়োমটোতে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা সচল রাখার জন্য অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বেসরকারি ডায়ালাইসিস সেবা প্রদানকারী হাসপাতালগুলোতে রোগীদের জীবন রক্ষার্থে ডায়ালাইসিস ফি সাধারণ মানুষের সক্ষমতার মধ্যে নির্ধারণ করে কমিশনে প্রতিবেদন প্রেরণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। পাশাপাশি ডায়ালাইসিস সেবা না পেয়ে যাতে কোনো ব্যক্তির মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে,

সে বিষয়ে অতি দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ফেনীর জেলা প্রশাসককে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের