‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫
     ১০:১৯ অপরাহ্ণ

আরও খবর

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন

দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত

শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান

‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ | ১০:১৯ 97 ভিউ
জুলাই আন্দোলন থেকে শুরু করে গত প্রায় এক বছর ধরে রাজপথে শিক্ষার্থীদের টানা কর্মসূচির নামে চলা জ্বালাও-পোড়াও এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক নারীকে শিক্ষার্থীদের এই দীর্ঘমেয়াদি অরাজকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তিনি বর্তমান আন্দোলনরত শিক্ষার্থীদের ‘স্টুপিড জেনারেশন’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন, এদের থামানো না গেলে দেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। জুলাই মাস থেকে শুরু হওয়া আন্দোলনের রেশ ধরে গত এক বছরে দেশের শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাজপথ—কোথাও স্থিতিশীলতা ফিরে আসেনি। মেট্রোরেল, সরকারি স্থাপনা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের যে নজির শিক্ষার্থীরা স্থাপন করেছে,

তা দেশের অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে। এরই প্রেক্ষিতে ভাইরাল ভিডিওতে ওই নারী ক্ষোভের সঙ্গে বলেন, “একটা স্টুপিড জেনারেশন তৈরি হইছে। ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। দেশ শেষ হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে।” ভিডিওতে ওই নারী শিক্ষার্থীদের তথাকথিত ‘দেশপ্রেম’ নিয়ে প্রশ্ন তোলেন। দীর্ঘ এক বছর ধরে চলা এই অস্থিরতাকে তিনি ‘কারো ইন্ধন’ হিসেবে দেখছেন। তিনি বলেন, “ওদের অ্যাক্টিভিটিসে তো মনে হয় না যে ওরা দেশের জন্য কিছু করছে। ওরা কারো না কারো ইন্ধনে কাজ করছে বা কোথাও কোনো বেনিফিট পাচ্ছে, সেই জন্য করছে। এটা তো ঠিক না।” বিশ্লেষকদের মতে, জুলাই থেকে চলমান এই অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। শিক্ষার্থীদের

আন্দোলনের নামে বারবার রাস্তা অবরোধ, মব জাস্টিস এবং রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়ার ঘটনাগুলো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওই নারীর বক্তব্যে উঠে এসেছে সেই রূঢ় বাস্তবতা—যেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই জেনারেশন নিজেরা না বুঝেই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সাধারণ নাগরিকদের একাংশ মনে করছেন, দাবি আদায়ের নামে বছরের পর বছর ধরে শিক্ষা ও অর্থনীতিকে জিম্মি করে রাখার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওতে ওই নারীর দাবি অনুযায়ী, এই ধ্বংসাত্মক প্রবণতা রুখতে এবং দেশের অস্তিত্ব রক্ষায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অন্যথায়, তার ভাষায়, “দেশ শেষ হয়ে যাবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার