দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প, ‘বিশেষ সম্পর্ক’ জোরদারের আশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
     ৫:০৬ অপরাহ্ণ

দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প, ‘বিশেষ সম্পর্ক’ জোরদারের আশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:০৬ 78 ভিউ
দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি মাত্র দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে লন্ডন–ওয়াশিংটনের ‘বিশেষ সম্পর্ক’ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, সফরটিকে ঘিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভূ-রাজনীতি ও বিনিয়োগ আলোচনার নতুন দিক উন্মোচনে উদ্যোগী হচ্ছেন। সফরের আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একটি ‘ট্রান্স-আটলান্টিক টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দেন। স্টারমার চান আর্থিক সেবা, প্রযুক্তি ও

জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তুলে যুক্তরাজ্যকে আমেরিকান বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে। ট্রাম্পের জন্য এ সফর এক ধরনের মানসিক স্বস্তিও বয়ে এনেছে, কারণ এক সপ্তাহেরও কম সময় আগে তার ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যার শিকার হন। বিবিসির খবরে বলা হয়, এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে লন্ডনে পৌঁছে ট্রাম্প মেরিন ওয়ান হেলিকপ্টারে করে কেন্দ্রীয় লন্ডনে যান এবং রাতে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসে অবস্থান করেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) উইনসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করবেন। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প ও স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি গ্রামীণ বাসভবনে বৈঠকে বসবেন। এ সময় এনভিডিয়ার সিইও

জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানসহ উভয় দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, এ বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তির ঘোষণা আসবে। এরই মধ্যে মাইক্রোসফট আগামী চার বছরে যুক্তরাজ্যে ৩ হাজার কোটি ডলারের বেশি এবং গুগল ৫০০ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বিনিয়োগের বড় একটি অংশ লন্ডনে নতুন ডেটা সেন্টার তৈরিতে ব্যয় হবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন ২০১৯ সালের জুন মাসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির