দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলসে বৃষ্টির পূর্বাভাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫
     ৯:৫৯ পূর্বাহ্ণ

দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলসে বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৯ 117 ভিউ
১৫ দিনের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে অধিকাংশ ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো। অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে। এই বৃষ্টি সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে। যদিও আশঙ্কা করা হচ্ছে বৃষ্টির কারণে সৃষ্টি হতে পারে নতুন দুর্ভোগ। লস অ্যাঞ্জেলসের কিছু জায়গায় গত আট মাসে একবারও বৃষ্টি হয়নি। এতে করে আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল। জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলস অফিসের আবহাওয়াবিদ অ্যারিয়েল কোহেন সিএনএনকে বলেছেন, বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলসের মাটি

সিমেন্টের মতো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে তাহলে বৃষ্টি উপকারী হবে। কিন্তু যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হয়, এতে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষতি করতে পারে। এছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে। এমনটি হলে বিষয়টি ভালো হবে না বলে সতর্কতা দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা