ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি
মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী
এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের
যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক
গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮
ভারতের গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
তুরস্কে হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১০
তুরস্কে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে রাতের আঁধারে ভয়াবহ আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, ‘আগুন ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ২৭৭ কর্মী ঘটনাস্থলে গেছেন।’
বোলুর গভর্নর
আব্দুল আজিজ আয়দিন বার্তা সংস্থা আনাদোলুকে জানান, আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত।