ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে
বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি
হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত
মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের
নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন, লুট হলো ৬ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত
ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন
তিন মামলায় সোনাতলা আ.লীগ সম্পাদক গ্রেফতার
বগুড়ার সোনাতলা থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মালেককে (৪৮) গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকালে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, তার বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি ভেলুরপাড়ায় ড. এনামুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে সোনাতলা থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে ছিলেন। মঙ্গলবার দুপুরে গোপনে খবর পেয়ে সোনাতলা থানা
পুলিশ বগুড়া শহরের অজ্ঞাত স্থান থেকে আবদুল মালেককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ বগুড়া শহরের অজ্ঞাত স্থান থেকে আবদুল মালেককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।



