তারকাবিহীন ‘সাইয়ারা’ জ্বরে ভারত, ৩ দিনে হলো কত আয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫
     ৫:৪৫ পূর্বাহ্ণ

তারকাবিহীন ‘সাইয়ারা’ জ্বরে ভারত, ৩ দিনে হলো কত আয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৫:৪৫ 184 ভিউ
বলিউডের নতুন ছবি ‌‘সাইয়ারা’। বক্স অফিসে ঝড় তুলেছে। অনেক দর্শক হল থেকে বেরিয়ে বলছেন, যেন 'আশিকি’র আধুনিক রূপ দেখলেন। কেউ কেউ তো এটিকে চোখ বন্ধ করে ‘আশিকি ৩’ নামেও চালিয়ে দিতে রাজি। তবে নাম নিয়ে বিতর্ক বা কপিরাইট ঝামেলায় না গিয়ে এবার দেখে নেওয়া যাক ছবিটির প্রথম তিন দিনের আয়ের খতিয়ান। সূত্র বলছে, রবিবার সাইয়ারা করেছে সর্বোচ্চ আয়। চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান পাণ্ডে, প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। সঙ্গে আছেন অনীত পাড্ডা। শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করে ২১ কোটি রুপি। শনিবার তা বেড়ে দাঁড়ায় ২৫ কোটিতে। আর রবিবার, ২০ জুলাই, সর্বোচ্চ ৩৭ কোটি রুপি আয় করে সিনেমাটি। অর্থাৎ মুক্তির

প্রথম তিন দিনে মোট আয় ৮৩ কোটি রুপি। এ বছর বলিউডের অন্যতম সেরা ওপেনিং দিনের তালিকায় জায়গা করে নিয়েছে সাইয়ারা। এর আগে ‘ছাবা’ ছবিটি তৃতীয় দিনে আয় করেছিল ১১৭ কোটি রুপি। সেই তুলনায় খানিকটা কম হলেও, রবিবার হিন্দি বাজারে সাইয়ারা'-র দখল ছিল ৭১.১৮ শতাংশ। বড় শহর থেকে ছোট শহর—প্রায় সব জায়গাতেই হাউসফুল শো চলছে। মুরগি সেজে রেঁস্তোরায় বসে থাকতেন ব্র্যাড পিটমুরগি সেজে রেঁস্তোরায় বসে থাকতেন ব্র্যাড পিট মোহিত সুরি পরিচালিত ছবিটি প্রেমের গল্প নিয়ে তৈরি। সঙ্গে নতুন মুখ আহান পাণ্ডের আত্মপ্রকাশ। নায়িকা অনীত পাড্ডা এর আগে ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ ও ‘সালাম ভেঙ্কি’তে অভিনয় করেছেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মন

জয় করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ