তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৬

তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৬ |
অবসরের ভাবনা এখন পেছনে। দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার সামনে। নয়াদিল্লি থেকে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন — দেশ ও দলের পুনর্গঠনের দায়িত্ব তিনি নিজেই পালন করবেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং তরুণ নেতৃত্বের হাতে দলের ভার তুলে দেওয়ার আগে অবসরের প্রশ্নই নেই বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন তিনি। অবসরের চিন্তা খারিজ পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সূত্র ধরে রাজনীতি থেকে সরে যাওয়ার জল্পনা জোরালো হলেও শেখ হাসিনা সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, “আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন।

১৯৮১-তে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্যাতিত, আমার দেশের জনগণের জীবন বিপর্যস্ত। আমি কীভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই?” তিনি আরও বলেন, “আমি ক্ষমতা চাই না। কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না।” দল পুনর্গঠনে স্পষ্ট পরিকল্পনা দলের পুনর্গঠন প্রশ্নে শেখ হাসিনা বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগ একটি “প্রাকৃতিক শুদ্ধকরণ”-এর মধ্য দিয়ে যাচ্ছে। যারা আদর্শের জন্য দলে ছিলেন, তারা দুর্দিনেও দৃঢ়। আর যারা সুবিধার আশায় ছিলেন, তারা সরে পড়েছেন। তার ভাষায়, “এটা দলকে দুর্বল করেনি, বরং খাঁটি করেছে।” তিনি জানান, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে।

মেধাবী, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের নেতৃত্বে আনার পরিকল্পনা ইতিমধ্যে তৈরি বলেও জানিয়েছেন তিনি। নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “নেতৃত্ব কোনো অলঙ্কার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।” তবে প্রবীণ নেতাদের জীবনভর অবদান ও ত্যাগকেও সম্মান জানিয়েছেন তিনি। তার মতে, নেতৃত্বের পরিবর্তন হবে দলীয় কাঠামোর মধ্যেই — কোনো ব্যক্তিগত উত্তরাধিকারের ভিত্তিতে নয়। ফিরে আসার দৃঢ় প্রত্যয় দ্রুত দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, “পাকিস্তানি শাসকরা পারেনি, সামরিক শাসকেরা পারেনি, খুনিরা পারেনি — আজকের সরকারও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না।” তিনি স্পষ্ট জানান, তার প্রত্যাবর্তন কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে সরাসরি যুক্ত। তার ভাষায়,

“গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব, দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব।” অবসরের প্রশ্নে শেখ হাসিনার নিজের শর্তও স্পষ্ট। তিনি বলেছেন, “বাংলাদেশের জনগণের নিরাপত্তা, গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করে এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে — তারপরেই আমি অবসর নেব।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার