ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫
     ৬:০৫ অপরাহ্ণ

আরও খবর

দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল

৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু

আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ

ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ৬:০৫ 82 ভিউ
আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় রাস্তায় রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম বেড়েছে, ফলে অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। বৃহস্পতিবার সকাল থেকে ফার্মগেট, মিরপুর রোড, ধানমণ্ডি, সেগুনবাগিচা, কাকরাইল, বনানী ও বাড্ডা এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়। সকাল ৮টার পর থেকেই বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়, অনেক রুটে দীর্ঘ সময় ধরে কোনো পরিবহন পাওয়া যাচ্ছিল না। মিরপুর থেকে মতিঝিলগামী যাত্রী নাসির উদ্দিন বলেন, “সাধারণত সকালে ৫ মিনিট পর পর বাস আসে, আজ আধা ঘণ্টা অপেক্ষা করেও পাচ্ছি না।” এদিকে রাস্তায় বাস কমে যাওয়ায় রিকশা ভাড়া বেড়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। বাড্ডা থেকে

ফার্মগেট পর্যন্ত প্রতিদিন ৬০ টাকায় যাতায়াত করেন এমন এক যাত্রী, নাজমুল হাসান বলেন, “আজ ৯০ টাকা চাচ্ছে রিকশাওয়ালারা, কমতে রাজি না।” সকালে কিছু রুটে মিনিবাস ও লেগুনা চললেও, অধিকাংশ যানবাহনে যাত্রী ছিল কম। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও তুলনামূলকভাবে কম ছিল। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকেই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল দেখা গেছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রামপুরা টেলিভিশন কেন্দ্রের সামনে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মাসুদ রানা বলেন, “সকালে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি ও লোকজনের চলাচল বাড়ছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পাইনি।” এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে আজ। এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। তবে শহরে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর মেলেনি। মালিবাগ এলাকায় অফিসগামী বেসরকারি কর্মকর্তা শারমিন আরা বলেন, “অফিসের দেরি হয়ে যাচ্ছিল, তাই আজ বাসের বদলে মোটরবাইক রাইড নিতে হলো। ভাড়া বেশি পড়েছে, কিন্তু উপায় ছিল না।” বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর প্রধান সড়কগুলোতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। তবে অনেক এলাকায় যাত্রীদের ভোগান্তি থেকে যায় সকাল পর্যন্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস