ট্রাম্পের প্রথম টার্গেট চীন, দ্বিতীয় ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ January, ২০২৫

ট্রাম্পের প্রথম টার্গেট চীন, দ্বিতীয় ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ January, ২০২৫ |
ক্ষমতার মসনদে বসেই ট্রাম্পের প্রথম টার্গেট চীন, এরপরই নাকি ভারত। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এমন বোমা ফাটানোর তথ্যই প্রকাশ করল ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। দ্বিতীয়বারের মতো ট্রাম্পের ক্ষমতা গ্রহণ নিয়ে চলছে নানা জল্পনা। কেমন হবে তার শাসন? কেমন হবে তার পররাষ্ট্রনীতি? এমন প্রেক্ষিতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্ভবত ট্রাম্প তার প্রথম একশ দিনের মধ্যেই চীন এবং ভারতকে টার্গেট করে তার পরিকল্পনা সাজাচ্ছে। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সই করেছেন একাধিক প্রশাসনিক নির্দেশে। সেই সাথে ঘোষণা করেছেন একশো দিনের কর্মসূচি। শপথ নেওয়ার পর প্রথম

একশ দিনের মধ্যে চীন সফর করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কারণ একটাই, সেই জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। এরপরই তার সফর তালিকায় রাখা আছে ভারতের নাম। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন, আগামী একশ দিনের মধ্যে তিনি চীন সফরে যেতে চান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ খোলামেলা আলোচনাও চান ট্রাম্প। এই বিষয়গুলো দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নির্ভর করবে। এছাড়া ট্রাম্প তার উপদেষ্টাদের সম্ভাব্য ভারত সফর নিয়েও আগ্রহের কথা জানিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফিনান্সিয়াল ডেইলি এই কথা জানিয়েছে। এমনকি গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওয়াশিংটন সফরেও এ নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সফরটি চলতি বছর এপ্রিল মাসেই

হতে পারে। এ ছাড়া হোয়াইট হাউসে নরেন্দ্র মোদি আমন্ত্রিত হতে পারেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের একদিন পর এই খবর এলো। তাদের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা হয়েছে। শপথ অনুষ্ঠানে শি আমন্ত্রিত হয়েছিলেন, যদিও তিনি যাননি। শপথ অনুষ্ঠানে এশিয়ার প্রতিনিধিত্ব করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জিং। অন্যদিকে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হননি। তবে রীতি অনুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শপথ অনুষ্ঠানে যোগ দেন। চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকির কারণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চীনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ইতিমধ্যেই চাপের মুখে রয়েছে। গত শুক্রবার ট্রাম্প ও শিয়ের মধ্যে ফোনালাপ হয়। নির্বাচনের পর এটি ছিল তাদের প্রথম যোগাযোগ। জানা যায়, ফোনালাপে

আলোচনার বিষয়বস্তু ছিল বাণিজ্য, ফেন্টানাইল, টিকটক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু। চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের এই মুহূর্তটি বেশ সংবেদনশীল। কারণ ট্রাম্প চীনা পণ্যের ওপর ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। অবশ্য চীন এই শুল্ক বৃদ্ধির বিষয়ে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীন ও ট্রাম্প তাদের আলোচনায় কৌশলগত যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠায় সম্মত হয়েছেন। সফরে চীনকে ফেন্টানাইল এর মূল উপাদান সরবরাহ বন্ধ করতে চাপ দেয়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে। এর আগে ২০১৭ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প বেইজিং সফর করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ তিন মাস পর বাড়িতে পৌঁছেছে সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান টাঙ্গাইলে দুই চোখ উপড়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে হত্যা, নদী থেকে মরদেহ উদ্ধার আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’ প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ মিরপুরের স্পিন উইকেটে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়নি—টুকুর বক্তব্যের প্রতিবাদে বিপু, মনে করিয়ে দিলেন কানসাটের ১৭ প্রাণহানির ঘটনা বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিল জাতিসংঘ, নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর ফিরতে আমাকে হবেই, আকাশ আমার ছাদ আর মাটি হবে ঘর’— গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি খোলার গ্রাহকও