টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫
     ৫:২৪ অপরাহ্ণ

টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ | ৫:২৪ 75 ভিউ
গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম। এর আগে বেলা বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকার মুন্নু মি‌লের ভেত‌রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী ও জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা

শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বেলা ১১টা ৪৫ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ৪৯ মিনিটে

ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে তিনটি স্টেশনের ৭টি ইউনিট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট বিধিমালা সংস্কার হচ্ছে মেয়র মামদানির বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ, বিস্ফোরক নিক্ষেপ লেবাননের মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে ইসরায়েল ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না ইরান অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’ চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না!