জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪
     ৮:১৭ পূর্বাহ্ণ

জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ | ৮:১৭ 128 ভিউ
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টায় জেনেভা ক্যাম্পের ভিতর মাদক ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম- শাহনেওয়াজ কাল্লু (৩৮)। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের মৃত আবু বকর সিদ্দিকের সন্তান। স্থানীয়রা জানান, নিহত কাল্লু শনিরআখড়া এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরী করে। গতো কয়েকদিন আগে পূজার ছুটিতে তিনি বাসায় আসেন। আজ রাতের বেলা বাসা থেকে বের হয়ে দোকান থেকে চা আনতে যান। চা নিয়ে ফেরার পথে মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও দুই গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। এ সময় তার শরীরে এসে

মাদক ব্যবসায়ীদের ছোঁরা আটটি বুলেট এসে শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। সাথে সাথে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহতের বোন নাসরিন আক্তার জানান, তাঁরা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন হুমায়ুন রোডে জালাল ডেকোরেটরের সামনে গুলিতে আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, নিহতের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা