জিম্বাবুয়েকে বিপাকে ফেলে চা বিরতিতে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ April, ২০২৫

জিম্বাবুয়েকে বিপাকে ফেলে চা বিরতিতে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ April, ২০২৫ |
জিম্বাবুয়েকে রানের পাহাড়ে চাপা দেওয়া হয়ে গেছে। এবার বোলারদের পালা। প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলামই এগিয়ে এলেন। জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিলেন। আর তাতে চা বিরতির আগেই সফরকারীরা পড়ে গেছে বিপাকে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। ইনিংসটা তারা ধীরে সুস্থে গড়তে চেয়েছিল সফরকারীরা, যেন চা বিরতির আগে বড় কোনো ক্ষতি না হয়। প্রথম ছয় ওভারে তাই এসেছিল মোটে ৮ রান। তাইজুল সামনে চলে এলেন এরপরই। অফ স্টাম্পের বাইরে টসড আপ ডেলিভারি করেছিলেন ব্রায়ান বেনেটকে। সে বলটা তাড়া করতে যান বেনেট। তা ব্যাটের বাইরের কানায় লাগে, চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সাদমান ইসলাম কোনো ভুলচুক

করেননি, লুফে নেন ক্যাচটা। এর এক বল পরই বাংলাদেশকে আবার উল্লাসে ভাসান তাইজুল। তার একটা সোজা বল ডিফেন্ড না করে ছেড়ে দেন নিক ওয়েলশ। সেটা গিয়ে সোজা আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার শুরুতে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। তবে বাংলাদেশ রিভিউ নেয়। সেখানে দেখা যায় বলটা গিয়ে আঘাত হানত অফ স্টাম্পের মাথায়। ৮ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে জিম্বাবুয়ে। এরপর চা বিরতির আগ পর্যন্ত দলকে আরও বিপদে পড়ার হাত থেকে রক্ষা করেন শন উইলিয়ামস আর বেন কারান মিলে। দুজন মিলে ১৫ বল খেলেছেন বিরতির আগ পর্যন্ত। ২ উইকেট হারিয়ে ১৭ রান নিয়ে জিম্বাবুয়ে গেছে চা বিরতিতে। এর আগে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ৬

উইকেটে ভর করে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর সাদমান ইসলামের সেঞ্চুরিতে দারুণ ভিত পায় দল। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর তাইজুল ও তানজিম সাকিবের ক্যামিওতে ভর করে বাংলাদেশ পেয়ে যায় ২১৭ রানের বিশাল লিড। ইনিংস শেষ করে ৪৪৪ রান তুলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে