ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত
রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ২০১৯ সালের ডাকসুর জিএস রাশেদ খাঁন
যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো
জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট
শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের
ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ
জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা প্রদীপ চাকমা ও রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা প্রদীপ চাকমা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে জগন্নাথ হলের মণ্ডপ পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে প্রদীপ চাকমা বলেন, এটি এমন একটি দেশ- যেখানে সাম্য, ভ্রাতৃত্ব, মৈত্রী সবকিছুই আছে। আমাদেরকে সেটি ধরে রাখতে হবে। আমাদের ধর্মীয় বন্ধন টিকিয়ে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।
বিএনপি নেতা রিজভী বলেন, ইতিহাসে বিভিন্ন শাসনকাল আছে। হিন্দু আমল, বৌদ্ধ আমল, মুসলিম আমল; এমন বিভিন্ন আমল থাকতে পারে, কিন্তু উৎসবের কোনো শাসনকাল ছিলো না। উৎসব ছিল মহামিলন ও অপার আনন্দের জায়গা।
তিনি বলেন, এই জায়গাটাকে যেন আর কেউ বিনষ্ট করতে না
পারে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, শুধু কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য ওরা জঙ্গি, সাম্প্রদায়িক, ওরা এই-ওরা সেই, সাম্প্রদায়িক ইত্যাদি বলে বলে সমাজের মধ্যে যে বিভেদ রেখা তৈরি করেছিল, সেই বিভেদ রেখা আর থাকবে না। বিএনপি নেতা বলেন, এজন্যই দুর্গাপূজাকে আরও সুন্দর, আরও বেশি উন্মুক্ত করতে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে রাত জেগে সবাই পাহারা দিচ্ছে, যাতে কোনো কুচক্রী মহল কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।