ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ডাকাতদের পেতে রাখা রশির ফাঁদে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখাল ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সবুজ আহমদ (২০)। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর কলাবাড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের সুমন আহমদ ও বুড়দেও গ্রামের মাহদী। গুরুতর আহত অবস্থায় তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সিলেট থেকে রাতের বেলায় মোটরসাইকেলে তিন বন্ধু কোম্পানীগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে কাটাখাল এলাকায় ডাকাতদল মহাসড়কে রশি টানিয়ে ফাঁদ তৈরি করে। দ্রুতগতির মোটরসাইকেলটি সেই রশিতে জড়িয়ে গেলে সবুজ আহমদ ছিটকে পড়ে ব্রিজের

পিলারে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আল আদনান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম