এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
শিক্ষাবর্ষ ছিল ২০২২-২৩, পরীক্ষাও দিয়েছিল ২০২৪ সালে। ১৪ বিষয়ের মধ্যে পরীক্ষায় একটি বিষয় গণিতে অকৃতকার্য হয়। দীর্ঘ এক বছর অপেক্ষা করে ২০২৫ সালে এসে আবার সেই গণিত বিষয়ে পরীক্ষা দেয়। অনলাইনে ওই একটি বিষয়ের রেজাল্ট বের করার সময় দেখে হঠাৎ দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এটি দেখে শিক্ষার্থী অবাক। এমনি একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্তর। বিষয়টি নিয়ে এলাকায় একটি দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ে জিৎ চন্দ্র ২০২২ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করেন। নমব শ্রেণি পাস করার পর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়

২০২৪ সালে অংশগ্রহণ করেন। সেই বর্ষে তিনি ১৪টি বিষয়ে পরীক্ষা দেন। রেজাল্টে তার একটি বিষয় ফেল আসে। দীর্ঘ এক বছর আবারও পড়াশোনা করে ফেল করা গণিত বিষয়ে চলতি বছর ২০২৫ সালে এসে পুনরায় পরীক্ষায় অংশ গ্রহণ করে। অনলাইনে রেজাল্ট দেখতে গিয়ে দেখেন তার দুটি বিষয়ে ফেল এসেছে। এদিকে এডমিট কার্ডে একটি গণিত বিষয় উল্লেখ রয়েছে। কারিগরি বোর্ড কর্তৃপক্ষের এমন রেজাল্টে ওই শিক্ষার্থী ও তার পরিবার হতভম্ব হয়ে পড়ছেন। শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত বলেন, আমার ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল এসেছিল। সেই মোতাবেক দীর্ঘ এক বছর পড়াশোনা করে স্কুল থেকে অ্যাডমিট তুলে ২০২৫ সালে সুধু গণিত পরীক্ষা অংশগ্রহণ করি। এখন অনলাইনে

রেজাল্ট দেখতে এসে দেখি গণিত ও কৃষি দুটি বিষয়ে ফেল এসেছে। এডমিট কার্ডে এক বিষয় উল্লেখ রয়েছে সেখানে এটা কেমন করে সম্ভব। শিক্ষক ও বোর্ডের অবগতির জন্য এমন ঘটনা ঘটেছে। আমি কৃষি বিষয়ে কোনো পরীক্ষা দেয়নি। শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওরম ফারুক বলেন, বোর্ডের কোনো সমস্যার কারণে এমন রেজাল্ট এসেছে। তবে নম্বর পত্র দেওয়ার সময় ঠিক হয়ে যাবে। শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, আমিও বিষয়টি শুনছি। আরও ২ শিক্ষার্থীর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। আমার স্কুলের কারিগরি শাখার শিক্ষক ওরম ফারুকের সঙ্গে কথা বলেছি। যেহেতু কৃষি ফোর্থ সাবজেক্ট কোনো সমস্যা হবে না। গণিতে পাস করলে

অটোমেটিক পাস হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর